মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যাহিদ আলকাউছারী র.কে সেখানকার প্রতিযোগীদের একজন হিসেবে ঘোষণা করলেন এবং তাঁকে পরীক্ষার অনুমতিও দিলেন। পরবর্তীতে তিনি পরীক্ষা দিলেন এবং ফলাফলে কৃতকার্যদের মধ্যে তিনিই প্রথম হলেন। কিন্তু এ বিষয়টি অন্যান্য প্রতিযোগী অধ্যাপককে েμাধান্বিত ও মনক্ষুণ্ন করে তোলে। এমনকি তাঁরা তাঁকে বাদ দিয়ে তাদের মধ্যকার একজনকে নিয়োগ দিতে ওঠে পড়ে লেগে যায়। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি। অবশেষে তাঁরা তাঁদের মধ্য থেকে কাউকে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকেন। এবং তিনি অর্থাৎ শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. নিয়োগপ্রাপ্ত হন। আগেই বলা হয়েছে যে, তিনি ৩০ বছর "কাসতোমোনিতে" থেকে নিজের বাল্যগ্রাম "আসিতানাতে" ফিরে আসেন। তবে অতি আনন্দের খবর হলো, তিনি যখন গ্রামে ফিরলেন, তখন "আসিতানায়" যুদ্ধ চলছিলো না। ফলে সেখানে তিনি দারুশ শাফাকাতিল ইসলামিয়্যাতে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

বিবাহ ও সন্তান-সন্ততি : তিনি শিক্ষাদানের মহাব্যস্ততা শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাইয়িদা ফাযেলা তাকিয়াহ্‌ এর সাথে। এ মহিলা এমনি এক পূণ্যবতী রমনী ছিলেন, যিনি স্বামীর সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতেন। বিভিন্ন স্থানে হিজরতের সময়ও তিনি তাঁর কাছেই থেকেছেন। কোনো অভিযোগ করেননি। এমনকি কোনো কাজে নিচু স্বরেও অসন্তোষ প্রকাশ করেননি। প্রকৃত সত্য হলো, তিনি মুমিনা, সালেহা ও মুত্তাকীদের উজ্জল দৃষ্টান্ত ছিলেন। শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. এক পুত্র ও তিন মেয়ের জনক ছিলেন। তাঁর ছেলে ও এক মেয়ে হিজরতের পূর্বে বাল্য বয়সেই ইন্তিকাল করেন। আর বাকী দু'মেয়ে মিসরে ইন্তিকাল করেন।

দেহাবয়ব : তিনি গঠনে লম্বা ও স্থুল দেহের অধিকারী ছিলেন। খাটো ও শুভ্র দাঁড়ি বিশিষ্ট, সাদা চুলবিশিষ্ট, সুন্দর আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলেন।

৩৫৭ প্রতিযোগীরা হলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক। আর শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. সেখানকার কোনো পদেই ছিলেন না, শুধু বহিরাগত একজন মস্তবড় আলিম। তাঁর জ্ঞানই তাঁকে এখানে এনেছে।

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।