মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. তাঁর শিক্ষা জীবনে বহু দেশ সফর করেছেন। তন্মধ্যে উলেস্নখযোগ্য হলো- ইস্..ান্দারিয়া, কায়রো, শাম, ঙ্বরূত, দামেশ্‌ক ইত্যাদি। সবশেষে তিনি মিসরের অধিবাসী হিসেবে বসবাস শুরু করেন।

কর্মজীবন : শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মজীবনে যোগ দেন। পেশা হিসেবে শিক্ষকতাকে গ্রহণ করেন। অর্থাৎ ইল্‌মী খেদমতে নিজেকে নিয়োজিত করেন। তিনি যে মাদরাসায় ফিক্‌হের ওপর পাণ্ডিত্য অর্জন করেন, সে মাদরাসাতেই শিক্ষক হিসেবে যোগ দেন। কিছুদিন পর ঐ মাদরাসার প্রধান হিসেবে নির্বাচিত হন। পরবতীর্তে ওসমানী খেলাফতের আমলে তাঁকে বৃহৎ ইসলামী কাউন্সিলের প্রধান হিসেবে নির্ধারণ করা হয়। পরবর্তীকালে কামাল আতাতুর্ক পাশা তাঁর বিদ্যার ওপর হস্তক্ষেপ করে, অর্থাৎ হিংসা-বিদ্বেষ করে তাঁকে দেশ থেকে বের করে দেয়। বাধ্য হয়ে তিনি মিসরে চলে যান এবং সেখানে ১৯২২ সাল পর্যন্ত বসবাস করেন। এরই মধ্যে তাঁকে মিসরের দারুল মাহ্‌ফুযাতে তুর্কী দলীল পত্র ও বিভিন্ন কিতাব তরজমা বিভাগের প্রধান পদে অধিষ্ঠিত করা হয়। এরপরও তাঁর কাজ থেমে থাকেনি। ১৯০৮ সালে ইস্তাম্বুলে শারকাসী বা সিরিয়া, তুরস্.. ও জর্দান অধিবাসীদের জন্য একটি সাহায্য সংস্থা প্রতিষ্ঠা করেন।

অধ্যাপক হিসেবে নিয়োগ : শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. এর কিছু ঘনিষ্ঠ বন্ধুরা তাঁকে পরামর্শ দেন, আপনি আপনার গ্রাম "আসিতানায়" যুদ্ধের সময় উপস্থিত থাকবেন এবং যারা নিপীড়িত তাদেরকে সেবা করবেন। (তখন আসিতানায় যুদ্ধ চলছিলো) তিনি বললেন, তাঁর একান্ত ইচ্ছা, "আনাদোলিয়ার" মধ্য দিয়ে "কাসতোমোনিতে" হুকুমত বা আইন-শৃঙ্খলা বিধান প্রতিষ্ঠার লক্ষে একটি শাখা ইনিস্টিটিউট খুলবেন। তিনি ইনিস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষে যখন "কাসতোমোনিতে" যাবেন তখন একটি ঘটনা ঘটেছিলো। তা হলো, সেখানকার বিশ্ববিদ্যালয় সংস্থা ফিক্‌হ ও ইতিহাস বিভাগের জন্য একজন সুযোগ্য অধ্যাপক নির্ধারণ করতে সিদ্ধান্ত নিলো। এক্ষেত্রে একই বিভাগের জন্য সেখানকার অনেক অধ্যাপক প্রতিযোগিতায় লেগে গেলেন। প্রশাসন পরীক্ষার সময় বেঁধে দিলেন এবং শাইখুল ইসলাম ইমাম

— পৃষ্ঠা ২৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।