মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মুহাম্মাদ যাহিদ আলকাউছারী হিজরী ১২৯৬ সন মোতাবেক ২৭ অথবা ২৮ শাওয়াল মঙ্গলবার ফজরের আযানের সময় আলহাজ্ব হাসান কুরাইশী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মের ইংরেজি সন হচ্ছে ১৮৭৮ সালের ১৪/১৫ই অক্টোবর। তাঁর পিতা ঐ গ্রামে লালিত-পালিত হওয়ার ফলে গ্রামের নাম হয় হাজী হাসান।

শিক্ষা জীবন : তিনি তাঁর গ্রামেই ইল্‌মে শরীয়ত ও আরবী ভাষা শিক্ষা করেন। তাঁর পিতার নিকটেই প্রাথমিক শিক্ষা সম্পাদন করেন। তিনি দোঝাজ শহরের শায়েখদের কাছে তাঁর ইবতিদায়ী পড়াশোনা শুরু করেন। এবং সেখানে তিনি ১৩১১ হিজরী পর্যন্ত লেখাপড়া চালিয়ে যান। অতঃপর আলআসকার হাসান আনাদী (মৃত্যু ১০৪৪ হি.) কতৃর্ক প্রতিষ্ঠিত আসিতানাহ্‌ দারুল হাদীস মাদরাসায় ভর্তি হন। অতঃপর মাদরাসায়ে জামি'উল ফাতেহে এসে ভর্তি হন। সেখানে তিনি ইসলামী ফিক্‌হের ওপর ব্যুৎপত্তি ও পাণ্ডিত্য অর্জন করেন। বহু কষ্ট করে দ্বীনি ইল্‌ম অর্জন করেন। তিনি ইল্‌মে দ্বীন হাসিলের ওপর ইস্তিকামাত ছিলেন।

মেধার প্রখরতা : তাঁর শ্রবণ ও দৃষ্টি শক্তি ছিলো অত্যন্ত তীক্ষ্ন। তাঁর মেধা ছিলো অত্যন্ত প্রখর। তিনি যা কিছু একবার শ্রবণ করতেন অথবা দেখতেন, তা বহু বছর স্মরণ রাখতে পারতেন। যখন তিনি কিছু লিখতেন সকলেই তা পড়তে পারতো। তিনি আরবী, ফারসী ও জারকেশী ভাষায় কথা বলতে পারতেন। কিন্তু, তিনি যখন আরবী ভাষায় কথা বলতেন, তখন মাঝে মাঝে অনারবীয় ছাপ পাওয়া যেত। তিনি যখন বিশুদ্ধ ভাষায় কথা বলতেন, তখন ব্যাকরণের পুরো নিয়ম মেনে চলতেন। মোটকথা, উচ্চমানের সাহিত্য, সূক্ষ্ণ বাচনভঙ্গি, তাঁর ব্যাখ্যা সংযোজন সবই সুসংহত ছিলো। অভিব্যক্তি প্রকাশের জন্য এমন শব্দ চয়ন করতেন যা যথোপযুক্ত হতো। তিনি কবিতায় পারদর্শী ছিলেন না, কিন্তু বলতে পারতেন। তবে গদ্যের ক্ষেত্রে তাঁর অসাধারণ প্রতিভা ছিলো। তিনি ছিলেন অত্যন্ত প্রখর ধী-শক্তির অধিকারী। বিশেষ করে রিজাল শাস্ত্রের রাবীদের নাম মুখস্ত করার ব্যাপারে তাঁর মেধার পরিচয় ছিলো অসাধারণ। রিজাল শাস্ত্রে তাঁর সমকক্ষ কেউ ছিলো না।

শিক্ষা জীবনে সফর :

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।