শাইখুল ইসলাম ইমাম যাহিদ আলকাউছারী র. এর সংক্ষিপ্ত জীবনী : সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ্ তা'আলার যিনি আলিমদেরকে খোদাভীরু বলে ঘোষণা করেছেন। আর দরূদ ও সালাম জ্ঞাপন করছি ইল্মের সাগর হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর যিনি আলিমদেরকে নবীগণের ওয়ারিশ বলে ঘোষণা দিয়েছেন। হানাফী মাযহাবের ইতিহাসে যে সকল ইমাম ইসলামের জন্য নিঃস্বার্থ অবদান রেখে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন শাইখুল ইসলাম ইমাম মুহাম্মাদ যাহিদ আলকাউছারী র.। তিনি একইসাথে ছিলেন মুহাদ্দিস, ফকীহ্, তর্কবাগীশ, ঐতিহাসিক, সাহিত্যিক, সুবক্তা, আরবী ও তুর্কী ভাষায় অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। তিনি তাঁর প্রতিটি ত্যাগ ও খেদমত একমাত্র মহান আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য আঞ্জাম দিয়ে গেছেন। এ মহান ব্যক্তির জীবনী সংক্ষেপে ব্যক্ত করাই এ আলোচনার মূখ্য উদ্দেশ্য। নাম ও পরিচয় : তাঁর প্রকৃত নাম মুহাম্মাদ যাহিদ আলকাউছারী। তিনি ইমাম কাউছারী হিসেবে সুবিখ্যাত। তাঁর পিতৃপুরুষের ধারাবাহিকতায় তাঁর নাম মুহাম্মাদ যাহিদ (১৩৭১ হি.) ইবনে হাসান (১৩৪৫) ইবনে আলী (১২৮০) ইবনে নাজমুদ্দীন আলকাউছারী (১২৪৫)। তাঁর সপ্তম পূর্ব পুরুষ পর্যন্ত কাউছারী নাম প্রচলিত ছিলো। আর কাউছার নামটি এসেছে কাউকাছ নদী থেকে। তাঁর এক পিতৃপুরুষ সেখানে ইন্তিকালের কারণে তাঁদের লকব বা নিসবাত হয়ে আসছে কাউছারী হিসেবে।
জন্ম ও জন্মস্থান :