মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

প্রায় সকল মুফাস্‌সির এ আয়াত দ্বারা ইজমা'কে কুরআন ও হাদীসের মতো শরীয়তের আরো একটি দলীল হিসেবে উলেস্নখ করেছেন। একই সাথে বলে দিয়েছেন كاميػة تػدؿ علػى حرمػة مخالفػة الإجمػاع "উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায়, ইজমা'র খিলাফ করা হারাম"। ৭ তাফসীরে আহ্‌মাদী, কাবীর, খাযেন, নিসাপুরী, মাদারেক, ইবনে কাসীর প্রভৃতি তাফসীর গ্রন্থেও একই কথা বলা হয়েছে। হাদীস শরীফে এ নীতির সমর্থন : ক. রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক ইজমা' সম্পর্কে উক্তি : ইজমা' তথা ঐক্যমতকে মেনে চলতে এবং এর বিরোধিতার অশুভ পরিণতি সম্পর্কে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, ىذٌ في النار.ىذ شإف الله اليجمع أمتي على ضاللة كيد الله على الجماعة كمل ش "আল্লাহ্‌ তা'আলা আমার উম্মতকে গোমরাহীর ওপর একত্রিত করবেন না এবং জামা'আতের ওপর আল্লাহ্‌র হাত (সাহায্য) রয়েছে। আর যে বা যারা এর থেকে পৃথক হয়ে যাবে, সে বা তারা পৃথক হয়ে জাহান্নামে যাবে"। ইজমা' মেনে চলার পক্ষে এরূপ প্রচুর হাদীস রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। খ. কোথাও রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফুকাহা ও আবিদগণের মতানুযায়ী চলতে বলেছেন। যেমন : হযরত আলী রা. বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলাম, আমাদের সামনে যদি এরূপ কোনো বিষয় আসে যা করার নির্দেশ বা নিষেধাজ্ঞা (কুরআন ও সুন্নাহে) পাওয়া যাচ্ছে না, সে ক্ষেত্রে আমাদের কর্তব্য সম্পর্কে আপনার নির্দেশ কী? হযরত রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, كالعابديل كالتمضوا فيو رأم خاصة. شاكركا فيو الفقها "এ ব্যাপারে তোমরা ফুকাহা ও আবিদগণের পরামর্শ গ্রহণ করো। আর এর বিপরীতে কোনো পৃথক ব্যক্তির মতকে গ্রহণ করো না।" গ. কোথাও কুরআন ও সুন্নাহ্‌র পরে ইজতিহাদের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মু'আয রা.কে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে বলেছিলেন, تجد قاؿ بسنة رسوؿ الله قاؿ ف ف تقضي يا معاذ فقاؿ بكتاب الله, قاؿ ف ف ل ب تجد قاؿ أجتهد برةيي فقاؿ الحمد هلل الذل كفق رسوؿ رسوؿ الله بما يرضى بو رسولو. ل

৭ বাইযাবী ৮ তবারানী আলআওসাত

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।