দ্বারা শক্তিশালী হলে তা সর্বসম্মতিμমে দলীলযোগ্য। ৩৫৫ 'মা'আরেফুস সুনান' গ্রন্থে বর্ণিত হয়েছে, تعامل الصحابة كالتابعيل فى النوافل بعد المغرب ي يد الركايات المرفوعة মাগরিব নামাযের পরে সাহাবা ও তাবেঈনের নফল নামায আদায়ের আমল এ বিষয়ের মারফূ হাদীসকে শক্তিশালী করে। আমরা এ আলোচনাতে আছারে সাহাবা ও তাবে'ঈন সম্পর্কে শুধু কিঞ্চিত ধারণা দিতে চেয়েছি। এখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। কোনো হযরত যদি ফিক্হে হানাফীর কিতাবগুলো হৃদয় দিয়ে দেখতেন, তিনি অবশ্যই অবলোকন করতেন, ফিক্হে হানাফীর সংকলনে যে আমলগুলোর সিদ্ধান্ত রয়েছে তাতে সুন্নাহ্র পাশাপাশি খুলাফায়ে রাশেদীনের আমল, আকাবির সাহাবীগণের আমল ও বহুসংখ্যক সাহাবী-তাবেঈর আমল রয়েছে। এটি ইমাম আবূ হানীফা র. এর একক কোনো সিদ্ধান্ত নয়। ইমাম আবূ হানীফা র. এর পূর্বে সাহাবী তাবেঈগণ এরূপ সিদ্ধান্ত দিয়ে গেছেন। যেহেতু ইমাম আবূ হানীফা র. একটি বোর্ডের মাধ্যমে উম্মতকে এ বিষয়ে একটি সুবিন্যস্তরূপ উপহার দিয়েছেন এজন্য তাঁর সংকলিত ফিক্হকে ফিক্হে হানাফী বা হানাফী মাযহাব বলে। সাথে সাথে আমরা আলবানীর ন্যায় ব্যক্তিদের ক্ষেত্রে আশ্চর্যবোধ করি। তারা হাদীসের নামে কিতাব লিখতে গিয়ে উম্মাহ্র সামনে এমন বিষয় তুলে ধরেছেন যার ওপর আল্লাহ্র নবীর দু'চার জন সাহাবীও আমল করেননি !! হায় গবেষক! হায় ইল্মে নববীর খেদমত! আমরা মনে করি এ সংক্ষিপ্ত আলোচনা থেকে পাঠক উপকৃত হবেন ইনশাআল্লাহ্!
৩৫৫ ইলাউস সুনান, ৯/৫৩৩ ৩৫৬ মারেফুস সুনান খ. ৪ পৃ. ১১৪