এসব কারণে হাদীসের সঠিক অর্থ ও মর্ম উদঘাটনে সংশিস্নষ্ট বিষয়ের আছারে সাহাবা ও তাবে'ঈন দেখতে হয়। এবং সে অনুপাতেই সমস্যার সমাধান বের করতে হয়। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য দেখুন, 'আল-ইরশাদাত ফী তাকবিয়াতিল আহাদীস বিশ-শাওয়াহিদ ওয়াল মুতাবা'আত' কিতাবটি। সাহাবী ও তাবে'ঈর আমল তাঁদের বর্ণিত হাদীসের পরিপন্থী হলে : হাদীস শরীফের দিকে দৃষ্টি দিলে অনেক জায়গায় দেখা যায় সাহাবী ও তাবে'ঈগণ থেকে হাদীস বর্ণিত হয়েছে অথচ তাঁদের আমল তাঁদের বর্ণিত হাদীসের পরিপন্থী। আর সাহাবী ও তাবে'ঈগণ যেহেতু উম্মাহ্র পথ প্রদর্শক ও দিশারী, আর দ্বীনের ক্ষেত্রে আমরা তাঁদের অনুসরণ করতে আদিষ্ট হয়েছি। তাঁদের বর্ণিত হাদীসের পরিপন্থী আমল করা একথার সুস্পষ্ট দলীল যে, তাঁদের নিজ বর্ণিত হাদীসে ইল্লত (সূক্ষ্ণদোষ) রয়েছে। যে কারণে তাঁরা উক্ত হাদীসের ওপর আমল করেননি। এ কারণে সালাফ তথা পূর্ববর্তী ইমামগণ হাদীসের ইখতিলাফের ক্ষেত্রে রেওয়ায়াত যাচাইয়ের মানদণ্ড হিসেবে সালফে সালেহীন তথা খায়রুল কুরূনের সাহাবা ও তাবে'ঈনের আমলকে নির্ধারণ করেছেন। কেননা আগত উম্মত দ্বীন ও শরীয়তের ক্ষেত্রে তাঁদের অনুসরণ করার আদিষ্ট হয়েছে। এতদসম্পর্কিত আয়াত পূর্বে উলেস্নখ করা হয়েছে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, أصحابى أمنة ممتى অর্থাৎ আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপদ আশ্রয়। অন্য হাদীসেও এ বিষয়ে দিক নির্দেশনা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা অত্র পুস্তকে হায়দার হাসান খান টুংকী র. এর 'হাওলা হুজ্জিয়াতি আমালিল মুতাওয়ারিছ' প্রবন্ধে রয়েছে। তাই আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। হাদীসের সঠিক অর্থ নিরূপণে আছারে সাহাবা ও তাবে'ঈনের গুরুত্ব : এ বিষয়ে আনওয়ার শাহ্ কাশ্মীরি র. বলেন, أف التقليد اليكوف مستحكماإال بعد كذاالنظر فى الحديث كالحديث اليستقر مرادهإال بعدالنظر فى أقواؿ السلف (আমলযোগ্য) হাদীসে দৃষ্টি ও মনোযোগ দেওয়া ব্যতীত তাকলীদ মজবুত ও সুদৃঢ় হয় না। অনুরূপভাবে হাদীসেরও মর্ম ও উদ্দেশ্য স্থির হয় না। সালাফের বক্তব্যের প্রতি দৃষ্টি দেওয়া ব্যতীত। ৩৫২ মাসআলা মাসায়েলের সাথে হাদীস ও আছার ভালোভাবে অধ্যয়ন করার দ্বারা অন্তরে প্রশান্তি এবং তাকলীদে দৃঢ়তা লাভ হয়। আর উক্ত ইবারতে "সালাফের বক্তব্য" কথাটি দ্বারা যে সাহাবা, তাবে'ঈন, তাবে-তাবে'ঈন ও ইমামদের বক্তব্য বোঝানো হয়েছে, তা ইল্মের সাথে সম্পৃক্ত সকলের কাছে সুস্পষ্ট।
৩৫২ ফয়যুল বারী ২/৪৫১