মানে না। যেমন দাউদ যাহেরী ও ইবনে হাযম। ৩৪৯ এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন তা হলো, কথিত আহ্লে হাদীস লা-মাযহাবীরা অনেক ক্ষেত্রে যাহেরীদের অনুসরণ করে থাকেন। এ ফেরকার সাথে যারা পরিচিত তারা এ বিষয়টি ভালোভাবেই জানেন।
মুফতীর জন্য আছারে সাহাবা ও তাবে'ঈন : খতীবে বাগদাদী র. তাঁর আল ফাকীহ্ ওয়াল মুতাফাক্কিহ্ ৩৫০ কিতাবে ফাত্ওয়া প্রদানের যোগ্যতা অর্জিত হওয়ার জন্য কী কী গুনাবলী প্রয়োজন তা আলোচনা করেছেন। তন্মধ্যে একটি গুণ হলো, শরীয়তের বিধি-বিধান সম্পর্কে জ্ঞাত হওয়া। এরপর তিনি শরীয়তের আহ্কামের চারটি মূলনীতি উলেস্নখ করেছেন। এর তৃতীয় নাম্বার মূলনীতিতে তিনি বলেন, بأقاكيل السلف فيما أجمعوا عليو كاختلفوا العل فيو ليتبع االجماع كيجتهد فى الرأل مع االختالؼ সালাফদের (তথা সাহাবী, তাবে'ঈন ও তাবে-তাবে'ঈন) ম‣তক্য ও মতা‣নক্য পূর্ণ বিষয়ে জ্ঞাত হওয়া। যেন তিনি ইজমার অনুসরণ করতে পারেন এবং ইখতিলাফ পূর্ণ বিষয় ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্তে পেঁ.ছতে পারেন। উলেস্নখ্য, "সালাফ" শব্দটি তাবে'ঈনের বক্তব্যে ব্যবহার হলে তার দ্বারা শুধু সাহাবী উদ্দেশ্য হবে। আর পরবর্তীদের বক্তব্যে এ শব্দটি ব্যবহার হলে তখন এর দ্বারা সাহাবী তাবে'ঈন সকলেই উদ্দেশ্য।
আছারে সাহাবা ও তাবে'ঈনের বড় সুফল : সাহাবা ও তাবে'ঈনের বাণী ও ফাত্ওয়া সংকলনের সবচে বড় সুফল এই যে, এর দ্বারা কোনো বিষয়ে হাদীসের সাথে সাথে এ বিষয়ে, সাহাবী ও তাবে'ঈগণের কাছে এ হাদীস গ্রহণযোগ্য ছিলো কিনা জানা যায়। এবং সাহাবাযুগ থেকে এ হাদীস অনুযায়ী আমল হয়েছে কিনা তাও জানা যায়। তাসার্রুফে রাবীর কারণে সৃষ্ট জটিলতা নিরসনে আছারে সাহাবা ও তাবে'ঈন : রাবীরা অনেক সময় হাদীস বর্ণনার ক্ষেত্রে হাদীসের শব্দের মধ্যে তাসার্রুফ করেন অর্থাৎ রাবী কখনো হাদীসে হুবহু শব্দ বর্ণনা না করে হাদীসের মর্ম ও অর্থ বর্ণনা করেন। কখনো বিশদ বর্ণনাকে সংক্ষিপ্তরূপে, আবার সংক্ষিপ্ত বর্ণনাকে বিশদরূপে বর্ণনা করেন। আবার কখনো এমন হয় যে, রাবী ভুলের শিকার হন।
৩৪৯ হুজ্জাতুল্লাহিল বালিগাহ খ.২, পৃ.৭৩৬, রহ্মাতুল্লাহিল ওসিআর সাথে। 350 2/330 ৩৫১ কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস, পৃ. ১২৮