মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ও পুষ্প অঙ্কুরিত হয়েছে। কিংবা এর উদাহরণ হলো সে ঝর্ণাধারা যার থেকে বড় বড় নালা স্ব-গতিতে নির্গত। আর সে নালা থেকে অন্যান্য ছোট নালা সৃষ্টি হয়েছে। আবার ছোট নালা থেকে পাত্র ভরে পানি নেওয়ার ন্যায় যার থেকে কিছু পতিত হয় গর্তে এবং গাছ-গাছালির জন্মস্থানে ।

যুক্তির আলোকে আছারে সাহাবা ও তাবে'ঈন : এটি একটি ঐক্যমতপূর্ণ ও সর্বস্বীকৃত মূলনীতি যে, কিতাব ও সুন্ন্নাহ্‌ বোঝার জন্য সাহাবা, তাবে'ঈন ও অন্যান্য সালফে সালেহীনের তাহ্‌কীক ও ব্যাখ্যা বিশেস্নষণের প্রতি লক্ষ রাখা আবশ্যক। যেন দ্বীনের সঠিক মূলতত্ত্ব পর্যন্ত পেঁ.ছানো সহজ হয়। বিষয়টি নিম্নে যুক্তির আলোকে উপস্থাপন করা হলো। কোনো সম্প্রদায় কোনো শাস্ত্রের কিতাব পড়বে, যেমন চিকিৎসাশাস্ত্র, হিসাব বিজ্ঞান ইত্যাদি। কিন্তু তার ব্যাখ্যা পড়বে না এটা অসম্ভব। তাহলে আল্লাহ্‌র কালাম আর নবীর হাদীসের ক্ষেত্রে এটি কী করে সম্ভব যে, তার ব্যাখ্যা থাকবে না। ইসলামের প্রথম সংবিধান হলো কুরআন। আর দ্বিতীয় সংবিধান হলো হাদীস। প্রত্যেক সংবিধানের অবস্থা এই যে, তার ব্যাখ্যার প্রয়োজন হয় এবং তারাই এ সংবিধানের ব্যাখ্যা করেন যারা এ বিষয়ে বিজ্ঞ পণ্ডিত। আর যিনি এ স্তরে উপনীত হন তাঁর ব্যাখ্যাই সংবিধানের কানূনে পরিণত হয়। দেওয়ানী ও ফে.জদারী আইন ঙ্তরি করে পার্লামেন্ট। কিন্তু জর্জ তার ফায়সালা প্রদানের ক্ষেত্রে উক্ত আইনের ব্যাখ্যা প্রদান করেন। তার এ ব্যাখ্যাই খোদ কানূন হয়ে যায়। আছারে সাহাবা এবং তাবে'ঈনও তেমনি হাদীসে নববীর ব্যাখ্যাস্বরূপ। অতএব এক শ্রেণীর লোক যারা আছারে সাহাবা ও তাবে'ঈনকে এ বলে অস্বীকার করেন যে, এগুলো সহীহ্‌ হাদীসে নেই। অতএব তা গ্রহণযোগ্য নয়। তাদের এ নীতি যে কতটা ভুল ও ধ্বংসাত্বক তা এ প্রবন্ধের আলোচনা থেকে সুস্পষ্ট হয়ে ওঠেছে। আল্লাহ্‌ তা'আলা সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমীন!

আছারে সাহাবা ও তাবে'ঈন এবং যাহেরী সম্প্রদায় : মূলত যাহেরীয়া ফিরকা ও তাদের অনুসারীরাই আছারে সাহাবা ও তাবে'ঈনকে মানে না। এ সম্পর্কে শাহ ওলীউল্লাহ মুহাদ্দিসে দেহলভী র. (১১৭৬ হি.) তাঁর ঐতিহাসিক গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ এর প্রথম অধ্যায়ের শেষের দিকে বলেন, كالظاىرل مل ال يقوؿ بالقياس كالبأثارالصحابة كالتابعيل অর্থাৎ সে সমস্ত লোককে যাহেরী বলা হয় যারা কিয়াস মানে না এবং সাহাবায়ে কেরাম ও তাবে'ঈদের আছারও

৩৪৮ আলফাউযুল কাবীর এর শরাহ্‌ আল আউনুল কাবীর পৃ. ১২৩

— পৃষ্ঠা ২৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।