মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যদি এরূপ মূলনীতি পাওয়া না যায় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ্‌র ভিত্তিতে কিয়াস করা। তাও না হলে আমাদের পূর্বসূরী আলিমগণের এমন মতামতের ভিত্তিতে কিয়াস করা, যে মতামতের কোনো বিরোধিতা হয়নি। কিয়াস ছাড়া কোনো মতামত দেওয়া জায়েয নেই। কিয়াস করার অধিকার রাখে এমন কোনো ব্যক্তি কিয়াস করলে সে কিয়াস সম্পর্কে মতপার্থক্য সৃষ্টি হলে প্রত্যেক মুজতাহিদ আপন আপন ইজতিহাদ অনুসারে আমল করতে পারেন। এ ক্ষেত্রে তিনি তাঁর ইজতিহাদের বিপরীত কোনো মতের অনুসরণ করতে পারবেন না।" উপরোক্ত "বক্তব্যে" পূর্বসূরী আলিম বলতে তিনি সাহাবী, তাবে'ঈন ও তাবে-তাবে'ঈনকেই বুঝিয়েছেন। হাফিয ইবনুল কাইয়িম এর 'ইলামুল মুওয়াক্কি'ঈন' কিতাবে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। ইমাম শাফে'ঈ র. হযরত আবূ বকর সিদ্দীক রা. এর ফাত্‌ওয়ার কারণে সুস্পষ্ট কিয়াস পরিত্যাগ করেছেন। এমনকি তিনি বিদ'আতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, كتابا أكسنة أك أثرا عل بعض أصحاب رسوؿ الله كالبد عة ما خالفصلى الله عليو كسل অর্থাৎ বিদ'আত হলো যা কিতাব, সুন্নাহ্‌ কিংবা কোনো সাহাবীর আছারের পরিপন্থী। এ সংজ্ঞায় তিনি সাহাবীর ভাষ্যের পরিপন্থী বিষয়কে বিদ'আত সাব্যস্ত করেছেন। ৩৪৭ অতি সংক্ষিপ্ত হলেও এ আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম, ইমামগণের নিকট আছারে সাহাবা ও তাবে'ঈনের কী পরিমাণ গুরুত্ব ছিলো। তাঁরা তাঁদের ফিক্‌হী সংকলনের ক্ষেত্রে এ বিষয়গুলোর প্রতি কত যত্নবান ছিলেন। যার অপর নামই মাযহাব। আল্লাহ্‌ তা'আলা আমাদের এ সকল সোনালী ব্যক্তিদের অনুসরণ করে অর্থাৎ তাঁদের যে কোনো একটি মাযহাব অনুযায়ী আমল করে কবরে যাওয়ার তাওফীক দান করুন। আমীন!

আছারে সাহাবা ও তাবে'ঈনের একটি সুন্দর দৃষ্টান্ত : কুরআন মাজীদ সংক্ষিপ্তভাবে হুকুম আহ্‌কামকে উলেস্নখ করেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা ব্যাখ্যা করেছেন। তারপরে সাহাবী ও তাবে'ঈগণ সেসব বিধি-বিধানকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এরপর সাহাবী ও তাবে'ঈনের অভিমত ও বক্তব্যের ব্যাখ্যা করেছেন মুজতাহিদ ইমামগণ। এর উদাহরণ হলো, বিরাট বিস্তৃত বৃক্ষের মতো। যার থেকে বড় বড় অনেক ডাল উদ্গত হয়েছে। আর সে বড় ডাল-পালা থেকে অন্যান্য ছোট ডাল বের হয়েছে। আর ছোট ছোট ডালে পাতা

৩৪৬ ইমাম শাফে'ঈ, ইখতিলাফুল হাদী হাশিয়া কিতাবুল উম্ম, ৭ম/পৃ. ১৪৮, ১৪৯ ৩৪৭ ইলামুল মুওয়াক্কি'ঈন, ১/৭১

— পৃষ্ঠা ২৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।