দিতেন; অথবা উক্ত হাদীসের ব্যাপারে কোনো মন্তব্যই না করে হাদীসটি পরিত্যাজ্য হওয়ার ব্যাপারে ও সে অনুযায়ী আমল না করার ব্যাপারে একমত পোষণ করতেন, তাহলে তাঁদের এরূপ করাটা উক্ত হাদীসের ইল্লত (সূক্ষ্ণদোষ) থাকা প্রমাণ করে। কিংবা রহিত হওয়ার হুকুম প্রদান করে অথবা তাবীলযোগ্য সাব্যস্ত হয়। এ সকল বিষয়ে তাঁরা সাহাবীদেরকে অনুসরণ করতেন। কুকুর পাত্রে মুখ দেওয়ার হাদীস সম্পর্কে ইমাম মালেক র. এর বক্তব্যও এমনই। তিনি বলেন, এ হাদীস বর্ণিত হয়েছে ঠিকই কিন্তু হাদীসটির হাকীকত তথা মর্মার্থ কি তা আমি জানি না। অর্থাৎ তাঁর কথার উদ্দেশ্য হলো, আমি ফকীহ্ সাহাবী ও তাবে'ঈগণকে এ হাদীস অনুযায়ী আমল করতে দেখিনি। ইবনুল হাজেব র. তাঁর 'মুখতাসারুল উসূল' কিতাবে এ বিষয়গুলো উলেস্নখ করেছেন। আর কোনো মাসআলায় সাহাবী ও তাবে'ঈদের মতপার্থক্য হলে, প্রত্যেক আলিমের নিকট পছন্দনীয় ছিলো, তাঁর দেশের শায়েখদের অভিমত অনুযায়ী আমল করা। কেননা নিজ অঞ্চলের শায়েখদের সহীহ্ ও দুর্বল ফাত্ওয়া সম্পর্কে সে সর্বাধিক জ্ঞাত এবং তাঁর শায়েখদের উসূল তথা মূলনীতির ব্যাপারেও অধিকতর অনুধাবনকারী বা সংরক্ষণকারী। আর এটিতো বাস্তব যে, তাঁর মন শায়েখদের মর্যাদা ও কৃতিত্বের দিকে এবং তাঁদের অগাধ পাণ্ডিত্যের দিকে অধিকতর ঝুঁকে থাকবে।
হাদীস যথার্থভাবে বোঝার জন্য সাহাবী ও তাবে'ঈনের আমল সামনে রাখার ব্যাপারে ইমাম শাফে'ঈ র. এর মন্তব্য : ইমাম শাফে'ঈ র. কখনো কখনো পরস্পর বিরোধপূর্ণ হাদীসে কোনো একটি হাদীসকে প্রাধান্য দেন। এ প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কিয়াসের সাহায্য গ্রহণ করেছেন। আবার কোনো কোনো স্থানে তিনি সাহাবী ও তাবে'ঈগণের কর্ম এবং ইমামগণের মতামতকে তাঁর নিজস্ব অভিমতের পক্ষে দলীল হিসেবে উপস্থাপন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "দুটি দিক থেকে ইল্ম আহরণ করা যায় : অনুসরণ করা এবং ইসতিম্বাত (উদ্ভূত বিষয়ে কুরআন-সুন্নাহ্র নিরীখে ইজতিহাদ করা) করা। অনুসরণ অর্থ আল্লাহ্ তা'আলার কিতাবের অনুসরণ করা। কিতাবে তা পাওয়া না গেলে সুন্নাহ্র অনুসরণ করা। সুন্নাহ্তেও পাওয়া না গেলে আমাদের পূর্বসূরী আলিমগণের এমন মতামতের অনুসরণ করা, যে ব্যাপারে কোনো বিরোধিতা হয়েছে বলে আমাদের জানা নেই। এরূপ মতামতও পাওয়া না গেলে আল্লাহ্র কিতাব অনুসারে কিয়াস করা। কুরআনে
৩৪৫ আল ইমাম ইবনে মাজাহ্ ওয়া কিতাবুহুস সুনান পৃ. ৬৪