মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

থেকে স্পষ্ট কোনো "নস" বর্ণিত হয়ে আসেনি। বরং এ বিষয়ে শুধু আমলে (মুতাওয়ারিছ) এর ওপরই নির্ভর করতে হয়। যে বিষয়ে শুধু আছারে তাবে'ঈন দ্বারা প্রমাণিত : কোনো ব্যক্তি কাপড় রংকারককে রং করার জন্য কোনো কাপড় প্রদান করলো, তারপর রংকারীর বাড়ি-ঘর ও কাপড় সব কিছু ভস্মীভূত হয়ে গেলো, এক্ষেত্রে রংকারীকে এ কাপড়ের ক্ষতিপূরণ দেওয়া লাগবে কি লাগবে না; সে ব্যাপারে সাহাবীগণ থেকে কোনো ফাত্‌ওয়া প্রমাণিত নেই। আছে তাবে'ঈনের থেকে। কাজী শুরাইহের মতে ধোপার ওপর ক্ষতিপূরণ আবশ্যক হবে। আর আতা ইবনে আবী রাবাহ এর মতে কারিগর ও মজদুরের ওপর ক্ষতিপূরণ আবশ্যক হবে না। ইমাম শাফে'ঈ র. শুরাইহের মতকে গ্রহণ করেছেন। ইমাম আবূ ইউসুফ ও মুহাম্মাদ র. এ মত অবলম্বন করেন। আর ইমাম আবূ হানীফা র. গ্রহণ করেছেন আতা ইবনে আবী রাবাহ র. এর মত। আছারে সাহাবা ও তাবে'ঈন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই খতীবে বাগদাদী র. তার "আল জামে ফী আখলাকির রাবী ওয়া আদাবিস সামি" কিতাবে বলেন, كال ي ذ أنو يلزـ كتبها ال الموقوفات كالمقطوعات كالنظر فيها ليتخير مل أقواله قلت ال سيما كىى أحد ما يعتضد بو المرسل كربما يتضح بها المعنى المحتمل عل مذاىبه مل المرفوع-مقد مة فتح المله-ص৩৪ মাওকূফ ও মাকতূ তথা আছারে সাহাবা ও আছারে তাবে'ঈন লিপিবদ্ধ করা এবং সে বিষয়ে মনোযোগ দেওয়া ও গবেষণা করা আবশ্যক। যেন তাঁদের বক্তব্য থেকে (সঠিক সিদ্ধান্ত) চয়ন করা যায়। এবং তাঁদের মাযহাব থেকে বিচ্যুত হয়ে বিচ্ছিন্নতার শিকার হতে না হয়। (শিব্বির আহ্‌মদ ওসমানী র. বলেন) আমার মতে মুরসাল হাদীস যেসবের দ্বারা শক্তিশালী হয় মাওকূফ ও মাকতূ তন্মধ্যে একটি। কখনো কখনো মাওকূফ ও মাকতূ হাদীস দ্বারা মারফূ হাদীসের অর্থ স্পষ্ট হয়।

হাদীস যথার্থভাবে বোঝার জন্য সাহাবী ও তাবে'ঈনের আমল সামনে রাখার ব্যাপারে ইমাম মালেক র. এর মন্তব্য : দ্বিতীয় শতকের (তাবে-তাবে'ঈনের) মানহাজ ছিলো কোনো মাসআলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসে ইখতেলাফ দেখা দিলে তাঁরা সাহাবীর ফাত্‌ওয়ার দিকে প্রত্যাবর্তন করতেন। যদি তাঁরা কোনো হাদীস রহিত হওয়ার ব্যাপারে কিংবা হাদীসের বাহ্যিক অর্থ পরিত্যাজ্য হওয়ার ব্যাপারে মত

৩৪৩ ফাতহুল বারী ফী শরহি সহীহিল বুখারী, ইবনে রজব হাম্বলী (৭৩৬ হি. ৭৯৫ হি.) ৬/১২৪ ৩৪৪ ফাতহুল মুলহীমের ভূমিকা, পৃ. ৪৩

— পৃষ্ঠা ২৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।