মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হলো, কোনো মাসআলায় তাঁর কাছে নস, সাহাবীর ফাত্‌ওয়া, মুরসাল অথবা য'ঈফ হাদীস না থাকলে তিনি কিয়াসের আশ্রয় গ্রহণ করেন। তিনি সাহাবীর রায় তথা আছারের বেশি অনুসরণকারী। এমনকি কোনো মাসআলায় সাহাবীর দুটি কিংবা তিনটি ফাত্‌ওয়া থাকলে, ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র. এরও দুই কিংবা তিনটি মতামত থাকতো। মুজতাহিদে মুতলাক তথা স্বতন্ত্র মুজাতাহিদের নিকট আছারে সাহাবা ও তাবে'ঈনের গুরুত্ব : তাকলীদের চতুর্থ স্তর : মুজতাহিদে মুতলাকের তাকলীদ। যদিও মুজতাহিদে মুতলাক কুরআন ও সুন্নাহ্‌ থেকে শর'ঈ আহ'কাম ইস্তিম্বাতের ক্ষেত্রে স্বনির্ভর। কিন্তু এক ধরণের তাকলীদ না করে তাঁর উপায় নেই। আর তা হলো তিনি সালাফ তথা সাহাবী ও তাবে'ঈনের বক্তব্য চিন্তা ও পর্যালোচনা করেন এবং যে বিষয়ে কুরআন ও সুন্নাহ্‌র সুস্পষ্ট "নস" পাওয়া যায় না। তবে কোনো সাহাবী বা তাবে'ঈনের বক্তব্য পাওয়া যায় সে ক্ষেত্রে তিনি নিজস্ব অভিমতের ওপর সাহাবা ও তাবে'ঈনের বক্তব্যকে প্রাধান্য দেন। এর উদাহরণ হলো, যেমন আবূ হানিফা র. অনেক ক্ষেত্রে ইবরাহীম নাখা'ঈ র. এর অভিমতকে, শাফে'ঈ র. ইবনে জুরায়িযের বক্তব্যকে, ইমাম মালেক র. মদীনা মুনাওয়ারার সাত ফকীহের যে কোনো এক ফকীহের বক্তব্যকে গ্রহণ করতেন।

যে বিষয়ে কোনো মারফূ হাদীস নেই, আছারে সাহাবা ও তাবে'ঈনই একমাত্র অবলম্বন : হাফিয ইবনে রজব হাম্বলী র. তাকবীরে তাশরীকের ওপর আলোচনা করে লিখেন। তাকবীরে তাশরীক মাশরু হওয়ার বিষয়ে আলিমগণ একমত। কিন্তু এ বিষয়ে কোনো সহীহ্‌ মারফূ হাদীস নেই। শুধু সাহাবায়ে কেরাম ও তাঁদের পরবর্তী ব্যক্তিদের থেকে কিছু আছার বর্ণিত হয়েছে এবং এরই ওপর মুসলমানদের আমল রয়েছে। এরপর লিখেন, ينقل إلينا كىذا مما يدؿ على أف بعض ما أجمعت اممة عليو ل نص صريح عل النبى صلى الله عليو كسل–بل يكتفى بالعمل بو অন্যান্য কিছু বিষয়ের সাথে এ হুকুমটিও প্রমাণ করে যে, যেসব বিষয়ে উম্মতের ইজমা হয়েছে তন্মধ্যে কিছু বিষয় এমনও আছে, যে সম্পর্কে আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

৩৪০ প্রাগুক্ত ১/৩৪ ৩৪১ আস্‌সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা ফীত্‌ তাশরীইল ইসলামী, পৃ. ৩৯৭ ৩৪২ উসূলিল ইফতা পৃ. ৫৭

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।