উদ্ভাবিত প্রশ্নের উত্তর ইত্যাদির কী হবে? এ সকল প্রশ্নের উত্তরও আলকুরআনে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদীসে বলা হয়েছে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,ً اىثىةي امٍىنٍبًيىرى ك ياىلىمياىلٍع "আলিমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী" অর্থাৎ নবী ও রাসূলের আগমনের ধারা চিরতরে বন্ধ হওয়ায় এ সময়ে তাঁদের স্থলাভিষিক্তরূপে কাজ করবেন আলিমগণ। আর সাধারণ মানুষ যারা আলিম নন তাদেরকে মহান রব্বুল আলামীন নির্দেশ দিলেন ىفىسٍأىليوٍا أىىٍلىوٍفيىعٍلىمى تػٍ ال ينٍتيالذِّكٍرً إًفٍ ك "যে বিষয়ে তোমরা জান না, সে বিষয়ে কুরআনে বিজ্ঞগণের নিকট জিজ্ঞাসা করে জেনে নাও।" উদ্ভূত প্রশ্নের উত্তর তুমি আলকুরআনে পাচ্ছ না বলেই তোমার এ জিজ্ঞাসা, বা এ বিষয়ে সুন্নাহ্ থেকেও তুমি এর উত্তর বের করতে পারছ না বলেই তুমি উদ্বিগ্ন, তাতে কী হয়েছে? কুরআন ও সুন্নাহ্র অভিজ্ঞ ব্যক্তিগণ তোমার প্রশ্নের উত্তর ঠিকই পেয়ে যাবেন। আর তাতে তুমিও আশ্বস্ত হবে।
ফকীহ্ আলিমদের জন্য সুন্দর সাবলীল নীতিমালা : ১. ইজমা' (إجماع) আল্লাহ্পাক ইরশাদ করেন : ىٍمًنًيٍليبًيٍلً الٍمى سىلٍ يتَّبًعٍ غىيػٍرىمىك ىىوا تػىلِّو مىيونػا.نصًيػٍرىاةىتٍ مىسى كٌ ىنىهىنيصٍلًو جىلٌى ك "আর যারা সকল মুমিনদের (দ্বীনি পথের) বিপরীত দিকে চলবে, আমি তাদেরকে (দুনিয়ায় তারা) যা কিছু পছন্দ করে তা করতে দিব, আর আখিরাতে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আর জাহান্নাম হলো অত্যন্ত নিকৃষ্ট স্থান।" এ আয়াতে মুমিনদের পথ বলতে নিশ্চয় শরীয়ত সম্পর্কে অনভিজ্ঞ মুসলমান সমষ্টি বা সাধারণ আলিমদের বোঝাবে না। বরং সাহাবায়ে কেরাম, তাবে'ঈন, তাবে তাবে'ঈন হয়ে মুজতাহিদীন, ফুকাহা ও উলামায়ে রব্বানীর পথই বোঝাবে। আর তাঁদের পথের অর্থই হলো, যে বিষয়ে তাঁরা ঐক্যমত হয়েছেন সে পথে চলা। আর ঐ ঐক্যমতের বাইরে চলার অর্থ হলো জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া। এ ঐক্যমতকেই বলা হয় 'ইজমা'। এ আয়াতের তাফসীরে (কাবীর, খাযেন, নিসাপুরীতে) বলা হয়েছে, إف ال افعى رح سئل عل أية فى كتاب الله تدؿ على الإجماع حجة, فقرأ القرآف ثالثمأة مرة حتى كجد ىذه امية. ইমাম শাফে'ঈ র.কে জিজ্ঞাসা করা হয়েছিলো যে, ইজমা'র দলীল সম্পর্কে কুরআন মাজীদে কোনো আয়াতে প্রমাণ পাওয়া যায় কি? এ প্রশ্নের উত্তরে তিনি তিনশত বার কুরআন পাঠ করে উক্ত আয়াত পেয়েছিলেন।
৬ সূরা নিসা-১১৫