فى امية تف أف الصحا بة كالتا بعيل كامٍةمة إذا كاف لهقوـ فسركاالآية سير كجا اعتضوه بقوؿ أخر مجل مذى’الصحا بة كالتابعيل صار ليس مل مذاى كذلك المذى مل أىل البدع فى مثل ىذا. كفى الجملة مل عدؿ عل مذاى كا للمعتزلة كغيرىم ار الى ما يخالف ذالك كاف مخطئا فى ذلك الصحابة كالتابعيل كتفسيرى’منه بل مبتدعا كبتفسيره كمعانيو انوا أعل’بالحق الذل بعث الله بو أعل كما أنه- যখন কোনো আয়াতের ব্যাপারে সাহাবা, তাবে'ঈন ও ইমামগণের তাফসীর থাকে, আর বিশেষ কোনো চিন্তাধারার লোকজন এসে নিজ দলের বিশ্বাসের কারণে অন্য কোনো মত দ্বারা আয়াতের তাফসীর করে। অথচ সে মতটি সাহাবা ও তাবে'ঈনের মত নয়। তাহলে এরূপ ক্ষেত্রে তারা মু'তাযিলা ও অন্যান্য বিদ'আতপন্থীর সহযোগী হয়ে যাবে। মোটকথা যে ব্যক্তি সাহাবা ও তাবে'ঈনের মত ও তাফসীর পরিত্যাগ করে তাঁদের পরিপন্থী মত গ্রহণ করে সে ভুলে নিপতিত এবং বিদ'আতী। কেননা, সাহাবী ও তাবে'ঈগণ ছিলেন কুরআনের তাফসীর ও মর্মার্থের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। যেমন, আল্লাহ্ তা'আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে সত্যসহ প্রেরণ করেছেন তাঁরা সে বিষয়ে সর্বাধিক জ্ঞাত। তাছাড়া দোষণীয় তাফসীর বির্রায় থেকে বাঁচার জন্য জরুরী হলো, প্রথমত, এক আয়াতের তাফসীরের জন্য অন্যান্য আয়াত। এরপর হাদীস ও আছারে সাহাবা ও তাবে'ঈনের আলোকে তাফসীর করা। আর অন্যান্য কারিনা, ইঙ্গিত ও ঘটনাকে দ্বিতীয় পর্যায়ে রাখা। যারা এর বিপরীত পদ্ধতি অবলম্বন করেছেন তারা তাফসীর বির্রায় এর ভুল থেকে বাঁচতে পারেননি। ৩৩৬ এ কারণেই আমরা দেখি, ইমাম-মুজতাহিদ ও তাঁদের পরবর্তী অনুসারীদের কিতাবসমূহ সাহাবী ও তাবে'ঈদের তাফসীর দ্বারা পরিপূর্ণ। মুজতাহিদ ইমামগণের দৃষ্টিতে আছারে সাহাবা ও তাবে'ঈর গুরুত্ব : ইজতিহাদকারী তথা মুজতাহিদের জন্য কুরআন ও সুন্নাহ্র পাশাপাশি আহ্কামে শারইয়্যা সংμান্ত সাহাবা, তাবে'ঈনের অভিমত এবং তাঁদের ফাত্ওয়া জানা থাকাও আবশ্যক। ইমাম বাগাবী র. বলেন, আহ্কাম সম্পর্কে সাহাবা ও তাবে'ঈনের অভিমতসমূহ ও তাঁদের ফাত্ওয়াসমূহ জানা না থাকলে অনেক সময় ইজমার বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা সম্ভব হয় না। এ কারণে ইজতিহাদকারীর জন্য এগুলো জানা থাকা খুবই জরুরী।
৩৩৬ মালফুযাতে কাশ্মিরী র. পৃ. ২১৮ ৩৩৭ ইজতিহাদকারী তথা মুজতাহীদের জন্য অনেক শর্ত রয়েছে যা গ্রহণযোগ্য কিতাবগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। উলেস্নখ্য, ইজতিহাদকারী তথা মুজতাহিদের জন্য যে শর্তসমূহ উলেস্নখ্য আছে তা বর্তমান সময়ের আলিমদের মধ্যে অনুপস্থিত।