মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য ব্যাখ্যাকারী। এতে কোনো সন্দেহ নেই যে তাঁরা এ বিষয়ে এবং তাঁর বক্তব্যের মর্ম সম্পর্কে সবচে বেশি জ্ঞাত।

কিয়াস বহিভূর্ত বিষয়ে সাহাবীর ভাষ্য : এ প্রসঙ্গে ইমাম সারাখ্‌সী র. বলেন, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী ইমামগণের মাঝে এ বিষয়ে কোনো ইখতিলাফ তথা মতপার্থক্য নেই যে, অর্থাৎ তাঁরা বলেন, যে বিষয়ের হুকুম কিয়াসের দ্বারা জানা যায় না সে বিষয়ে সাহাবীর বক্তব্য হুজ্জত তথা দলীল হবে। ৩৩৩ সাহাবীগণের যেসব বক্তব্য যুক্তি ও বিবেক বুদ্ধি গ্রাহ্য নয় তা পরবর্তী মুসলমানদের জন্য হুজ্জাত তথা দলীল এবং ইসলামী শরীয়তের অন্যতম উৎস। সাহাবীদের এ জাতীয় বক্তব্য সহীহ্‌ সনদ দ্বারা বর্ণিত হলে, ধরে নিতে হবে তা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে শুনেই তিনি বলেছেন। অতএব তা মারফূ হাদীসের মতো গ্রহণীয় এবং সুন্নাতের অন্তভুর্ক্ত। যদিও তা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সাহাবীর বক্তব্য। যেমন, হযরত আয়েশা রা. হতে বর্ণিত হয়েছে, اليمكث الحمل فى بطل أمو اكثر مل سنتيل অর্থাৎ গর্ভের ভ্রুণ তার মায়ের গর্ভে দু'বছরের অধিক থাকতে পারে না। এ প্রসঙ্গে আল্লামা সারাখ্‌সী র. বলেন, فيما ال يوافقو القياس يكوف إف قوؿ الواحد منه يترؾ بو القياس حجة العمل بو كا لنص সাহাবীগণের কোনো একজনের বক্তব্য যদি কিয়াসের বিপরীত হয় তাহলেও তা আমল করার জন্য নস তথা কুরআন হাদীসের মতই হুজ্জত তথা দলীল। এবং তা গ্রহণ করে কিয়াস পরিহার করতে হবে। এ কারণে ইবনে আব্দুল বার র. তাঁর التقصى কিতাবে মাওকূফ হাদীস তথা সাহাবীগণের ভাষ্য এনেছেন। অথচ ইবনে আব্দুল বার র. এর এ কিতাবের আলোচ্য বিষয় হলো মুয়াত্তায় বর্ণিত মারফূ হাদীসের সংকলন।

তাফসীরের ক্ষেত্রে আছারে সাহাবা ও তাবে'ঈনের গুরুত্ব : হাফিয সুয়ূতী র. তাঁর 'আল-ইতকান' গ্রন্থে ৩৩৫ হাফিয ইবনে তাইমিয়ার একটি বক্তব্য নকল করেছেন, নিম্নে তা উলেস্নখ করা হলো,

৩৩২ ইলাউস সুনান ৭/৫১৯ ৩৩৩ উসূলুস সারাখসী ২/১১০ ৩৩৪ আলহাবী লিল ফাত্‌ওয়া ৫৮,৬ আল মাকতাবুল হক্কানিয়া পেশওয়ার, পাকিস্তান ৩৩৫ ২/৪৬০ দারুল হাদীস

— পৃষ্ঠা ২৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।