সাহাবায়ে কেরামের আছার গুরুত্বপূর্ণ হওয়ার কারণ : হাফিয ইবনুল কাইয়িম বলেন সাহাবীদের বক্তব্য আল-কুরআন ও সুন্নাহ্র অনেক বেশি কাছাকাছি অন্যান্যদের বক্তব্যের তুলনায়, তিনি সাহাবীদের ফাত্ওয়া সম্বন্ধে আরও বলেন, তা ছয় ধরণের হতে পারে, এক. এ বক্তব্য বা ফাত্ওয়া তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছেন। দুই. অথবা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে শুনেছেন তাঁর কাছ থেকে শুনেছেন। তিন. হয়তো বা তিনি তা আল-কুরআনের কোনো আয়াত থেকে আবিষ্..ার করেছেন বা বোঝেছেন যা আমাদের কাছে অস্পষ্ট। চার. এমনও হতে পারে, বক্তব্য বা ফাত্ওয়াটি মূলত তাঁদের সকলেরই বক্তব্য ও ফাত্ওয়া। তবে আমাদের কাছে কেবল ফাত্ওয়াদাতার বক্তব্যটি পেঁ.ছেছে। পাঁচ. হতে পারে তাঁরই বক্তব্য ও ফাত্ওয়া। তিনি তাঁর ভাষাগত জ্ঞানের ব্যুৎপত্তি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দীর্ঘ সান্নিধ্য ও কুরআনের আয়াতগুলো অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট জানার কারণে অথবা সম্বোধনের তাৎপর্য অনুধাবনের কারণে তাঁর পক্ষে তা জানা বোঝা সম্ভব হয়েছে, যা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। উপরোক্ত পাঁচ ধরণের মধ্যে হতে যে প্রকারই হোক না কেন তা আমাদের জন্য হুজ্জত তথা দলীল। ছয়. হয়তো সাহাবীর ফাত্ওয়া বা বক্তব্যটি তার নিজস্ব বোধ ও বুঝের আলোকে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্য নয়। এবং এ বুঝের ক্ষেত্রে তিনি তাসামুহের শিকার হয়েছেন। তবে এটি অনেক দূরবর্তী সম্ভাবনা। যদি কখনো এরূপ ঘটে থাকে সেক্ষেত্রে সাহাবীদের এরূপ বক্তব্য ও ফাত্ওয়া হুজ্জত নয়। মতভেদী মাসআলা-মাসায়েলে আছারে সাহাবা ও তাবে'ঈনের গুরুত্ব : ইখতিলাফী মাসআলা-মাসায়েলের ক্ষেত্রে তা'আমুল দ্বারাই ফায়সালা করা হয়। এবং আছারের মাধ্যমেই প্রাধান্য দেওয়া হয়। আছারে সাহাবার হাকীকত সম্পর্কে যফর আহ্মদ ওসমানী র. বলেন : فال نجعل نحل كال أحد مل امةمة قوؿ كاحد مل الصحابة حجة دكف رسوؿ الله صلى اللهك إنما نحتج بو مل حيث كونو مفسرا لمراده عليو السالـ عليو كسل كالمو أعرؼ الناس بو ، كبمعنى كال شك أنه আমরা এবং কোনো ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতিরেকে কোনো সাহাবীর কওলকে দলীল মনে করি না। আমরা এ দৃষ্টিকোণ থেকে সাহাবীর কওল দ্বারা দলীল পেশ করি না যে, তা রাসূল
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।