মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীময় সকল হক্কানী ওলামা-মাশায়েখ ও সাধারণ মুসলমান এ মাযহাবের সিদ্ধান্ত অনুযায়ী আমল করে আসছেন। আর মাযহাব অনুসরণের ক্ষেত্রে পৃথিবীর দু'তৃতীয়াংশ মুসলিম যে হানাফী মাযহাবের অনুসারী, এ ক্ষেত্রে মুসলিম উম্মাহ্‌তে কোনো বিতর্কই নেই। যাহোক, আলোচ্য প্রসঙ্গে আল্লামা যফর আহ্‌মদ ওসমানী র. বলেন, قلت: كالحجة فى قوؿ الصحابى فى معارضة المرفوع ال سيما اذا كانت المسألة مختلفا فيها بيل الصحابة সাহাবীর বক্তব্য যদি কোনো সহীহ্‌ মারফূ হাদীসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটি হুজ্জত হিসেবে গ্রহণযোগ্য হবে না। বিশেষভাবে যখন কোনো মাসআলার ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতা‣নক্য থাকে তবে সে ক্ষেত্রে সাহাবীর কওল হুজ্জত হয় না। ৩২৯ মূলত এ বিষয়ে উসূলের কিতাবগুলোতে বিস্তারিত আলোচনা রয়েছে। আমাদের এখানে ব্যাপক আলোচনা তুলে ধরা উদ্দেশ্য নয়। অগ্রগণ্য মতকে প্রাধান্য দানের ক্ষেত্রে আছারে সাহাবা ও তাবে'ঈন : যখন কোনো বিষয়ে মতা‣নক্য হয় আর কোনো পক্ষের কাছেই সহীহ্‌ মারফূ হাদীস না থাকে বরং শুধু য'ঈফ হাদীস থাকে, সেক্ষেত্রে নির্ভর করতে হবে আছারের ওপর। যেমন সূরা হজ্জে কয়টি তিলাওয়াতে সিজদা হবে, এ বিষয়ে ইমাম শাফে'ঈ র. এর মত হলো দুটি সিজদা। তাঁর পক্ষের দলীল হলো, উকবা ইবনে আমের রা. থেকে বর্ণিত তিরমিযী শরীফের একটি য'ঈফ হাদীস। পক্ষান্তরে হানাফীদের নিকট তেলাওয়াতে সিজদা একটি। তাদের নিকটও আবূ দারদা রা. থেকে বর্ণিত ইবনে মাজার একটি য'ঈফ মারফূ হাদীস রয়েছে। এরূপ ক্ষেত্রে প্রত্যেক ফকীহ্‌ আছারের আলোকেই তাঁদের মতকে প্রাধান্য দিয়ে থাকেন। ৩৩০ আলোচনাটি যদি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে পারতাম, তাহলে আমাদের কাছে এ বিষয়টি স্পষ্ট হয়ে যেতো মাযহাব কেন চারটি হয়েছে। এবং এমন ব্যাপকতা যে শরীয়তে কাম্য এটিও বোঝতে পারতাম। পরস্পরবিরোধী হাদীসসমূহের ক্ষেত্রে ইমামগণের রীতি ও কর্মপন্থা হলো, সাহাবীদের বাণী ও বক্তব্যের দিকে প্রত্যাবর্তন করা। তাঁদের বক্তব্য কিংবা কর্ম উক্ত পরস্পরবিরোধী কোনো হাদীসের সাথে সামঞ্জস্যশীল হলে তা গ্রহণ করা। আর অপর হাদীসের ভিন্ন ব্যাখ্যা প্রদান করা। সাহাবীদের বক্তব্য বিরোধপূর্ণ হলে ইমামগণ তখন তাবে'ঈদের মতের দিকে প্রত্যাবর্তন করেন। আর তাবে'ঈদের মাঝেও বিষয়টি মত বিরোধপূর্ণ হলে এক সাহাবীর বক্তব্যকে অপর সাহাবীর বক্তব্যের ওপর অগ্রগণ্যতার কারণসমূহের ভিত্তিতে প্রাধাণ্য দান করেন। এ নিয়মের বাইরে তারা যান না।

৩২৯ ইলাউস সুনান ১/৪৩৮ ৩৩০ মাআরেফুস সুনান ৫/৮২ ৩৩১ মুকাদ্দিমাতু কিতাবিল আছার লিল আফগানী, পৃ. ৫

— পৃষ্ঠা ২৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।