অবগত হওয়া। মোটকথা আমরা জানতে পারলাম (তাঁদের এ সিদ্ধান্ত) শরীয়ত প্রণয়নকারী থেকে প্রদত্ত।
তাফাক্কুহ্ ফীদ্ দ্বীন অর্জনে আছারে সাহাবা ও তাবে'ঈন : কেননা হাদীস, আছার এবং সাহাবা ও তাবে'ঈনের ভাষ্য, তাঁদের ইখতিলাফী বিষয় ইত্যাদি আত্মস্থ করা ব্যতীত ফিক্হ অর্জন করা দূরহ ব্যাপার। এক কথায় বলা যায় ফিক্হ অর্জন করা সম্ভবই নয়। তাফাক্কুহ্ ফিদ্ দ্বীন তথা দ্বীনের সঠিক প্রজ্ঞা অর্জন করার জন্য আছারে সাহাবা ও তাবে'ঈন এবং আছারে তাবে-তাবে'ঈন অনুধাবন করা অপরিহার্য। এসব আছারের মধ্যে রয়েছে দ্বীনের স্বভাব এবং প্রকৃত চিন্তাধারা।
হাফিয ইবনে রজব হাম্বলী র. এর বক্তব্যে আছারে সাহাবা ও তাবে'ঈন : হাফিয ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়িম এর বিচ্যুত মতের (তিন তালাক দিলে এক তালাক গণ্য হবে) খণ্ডনে হাফিয ইবনে রজব হাম্বলী র. তাঁর م كل امحاديث الواردة فى أف الطالؽ الثالث كاحدة কিতাবে বলেন, اأنو ل عليثبت عل أحد مل الصحا بةفى الفتاكل فى الحالؿ كالحراـ كال مل التا بعيل كال مل أةمة السلف المعتمد بقوله كاحدة ،إذا سيق بلفظ كاحد شيئ صريح فى أف الطالؽ الثالث بعد الدخوؿ يحس. অর্থাৎ জেনে রেখো, কোনো সাহাবী ও তাবে'ঈ থেকে এবং অনুসৃত ইমামগণ থেকে হালাল হারামের ফাত্ওয়ার ব্যাপারে যাদের কথার ওপর নির্ভর করা হয়, এ ব্যাপারে তাঁদের সুস্পষ্টরূপে কোনো বক্তব্য প্রমাণিত নেই যে, স্ত্রীর সাথে মিলন হওয়ার পরে, এক শব্দে তিন তালাক এক তালাকরূপে গণ্য হবে। হাফিয ইবনে রজব হাম্বলী র. (৭৯৫-৭৩৬ হি.) এর উপরোক্ত বক্তব্য থেকে আছারে সাহাবা ও তাবে'ঈনের গুরুত্ব অনুধাবন করা যায়। আছারে সাহাবা ও তাবে'ঈণ কখন হুজ্জত বা দলীল হবে? ইমাম ইবনুল হুমাম র. ফাতহুল কাদীরে এবং শায়েখ মুল্লা আলী কারী র. মিরকাতে সুস্পষ্টভাবে উলেস্নখ করেছেন, أالثارإنما تكوف حجة عندناإينفها شي مل ذا ل السنة المرفوعة অর্থাৎ আছার আমাদের নিকট তখই হুজ্জত তথা দলীল হবে যখন মারফূরূপে বর্ণিত সুন্নাহ্র বিরোধী না হয়। ইমাম ইবনুল হুমাম র. ও মুল্লা আলী কারী র. এর বক্তব্যে আমরা বোঝতে পারি, এটি ইমাম আবূ হানিফা র. ও তাঁর
৩২৫ উসূলুল জাসসাস ১/৪১৭, মাকতাবাতু দারুল ঈমান সাহারানপুর ৩২৬ আল্লামা যাহিদ আলকাউছারী র. রচিত আলইশফাক আলা আহ্কামিত তালাক, পৃ. ৪১