মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

শুরুতে ছাড় হিসেবে দিয়েছিলেন। অতঃপর এটি নিষেধ করে দেওয়া হয় এবং নির্দেশ দেওয়া হয় মিলিত হলেই গোসল ফরয হবে, চাই বীর্য বের হোক বা না হোক। অতঃপর তহাবী র. বলেন, فهذا أبى يخبر أف ىذا ىو الناسخ لقولو الما مل الما উবাই ইবনে কা'ব রা. জানাচ্ছেন, তাঁর বর্ণিত হাদীসটি পূর্ব বর্ণিত হাদীসের (পানি বের হলেই পানি) নাসিখ তথা রহিতকারী। ২নং উদাহরণ : আগুন দ্বারা রান্না করা বস্তু খেয়ে যারা অযু করার কথা বলেন, তাঁদের বিপক্ষে তহাবী র. হযরত জাবের রা. এর বক্তব্য দ্বারা দলীল পেশ করেন যে, আগুন দ্বারা রান্না করা বস্তু খেয়ে অযু করা সম্পর্কিত হাদীস মানসূখ তথা রহিত হয়ে গিয়েছে। জাবের রা. এর বক্তব্য হলো, كاف أخر اممريل مل رسوؿ الله صلى الله عليو ك سل ترؾ الوضو مما مست النار অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সর্বশেষ নির্দেশ ছিলো, আগুন দ্বারা রান্না করা বস্তু খেয়ে অযু না করার। এ বিষয়ে হানাফীদের মূলনীতি : এ বিষয়ে হানাফীদের মূলনীতি হলো, قوؿ الصحابى إف الحنفية إذا ثبت عندى بأف ىذا الحديث ناسخ لذلك الحديث يصدقوف ذلك الصحابى فى قولو ىذا كاليكذبونو সাহাবীর বক্তব্য "এ হাদীস অমুক হাদীসের নাসিখ তথা রহিতকারী" প্রমাণিত হলে, হানাফীরা সে সাহাবীর এ বক্তব্যের সত্যায়ন করেন। মিথ্যা প্রতিপন্ন করেন না। ইমাম আবূ বকর আহ্‌মাদ বিন আলী আলজাস্‌সাস র. (৩৭০ হি.) বলেন, كإنما قلناإف الصحابى كالتابعىإذاأخبرا بنسخ حك كاف خبرىما مقبوال فيو مل قبل أف العل مل جهة السماع ك التوقيف ، فعلمنا بالتاريخ ال سبيل إليو مل طريق اجتهاد الرأم ، كإنما يعل يقلَّ ذلك إال م أنٌو لل جهة التوقيف. সাহাবী ও তাবে'ঈ যদি কোনো হুকুম রহিত হওয়ার সংবাদ প্রদান করেন, তাহলে সেক্ষেত্রে তাঁদের এরূপ সংবাদ প্রদান গ্রহণীয় হবে। কারণ হলো, গবেষণালব্ধ সিদ্ধান্ত দ্বারা কোন্‌টি আগের বা কোন্‌টি পরের তা জানার অবকাশ নেই। এটি জানার উপায় হলো, (তাঁদের কাছ থেকে) শুনা এবং (তাঁদের) শরীয়ত প্রণয়নকারী থেকেই

৩২৩ তহাবী শরীফ ১/৫৭ ৩২৪ মাব্বু যুযাবাত ২/৪১৬

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।