হাদীসের কিতাব লিখা হয়েছিলো, সে সকল কিতাবে হাদীসে নববীর সাথে সাথে সাহাবা ও তাবে'ঈনের ভাষ্য মিশ্রিত ছিলো। নাসিখ-মানসূখ নির্ণয়ে আছারে সাহাবা ও তাবে'ঈন : ইমাম তহাবী র. কিছু নিদর্শনের মাধ্যমে নস্খের হুকুম দিতেন। তন্মধ্যে কিছু নিদর্শন হলো এমন, যা অধিকাংশ আলিমের নিকট ঐক্যমতপূর্ণ। আর কিছু নিদর্শন আছে যা মতবিরোধপূর্ণ। ঐক্যমতপূর্ণ নিদর্শন হলো, ১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুস্পষ্ট বক্তব্য। ২. সাহাবীর বক্তব্য, "অমুক বিধান ইসলামের শুরু যুগে ছিলো" অতঃপর তা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে। ৩. তারীখ ৪. ইজমা ১ম উদাহরণ : সাহাবীর বক্তব্য, "অমুক বিধান ইসলামের শুরু যুগে ছিলো অতঃপর তা থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে" এর উদাহরণ হলো, তহাবী শরীফে باب الذل يجامع كالينزؿ পরিচ্ছেদ। ভিন্নমত পোষণকারীরা বলেন, সহবাসে বীর্যপাত হলেই কেবল গোসল করতে হবে। তারা দলীল প্রদান করেন, হযরত আবূ হুরাইরা রা. সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নিম্নবর্ণিত এ হাদীস দ্বারা। الما مل الما كالغسل بما مل أنزؿপানি বের হলেই পানি; বীর্য বের হলেই গোসল ফরয হবে। অর্থাৎ মিলিত হলেও বীর্য বের না হলে গোসল করা লাগবে না। ইমাম তহাবী র. উপরোক্ত দলীল সম্পর্েক বলেন, এ হাদীসটি রহিত। রহিত হওয়ার প্রমাণে উবাই ইবনে কা'ব রা. এর নিম্নোক্ত বক্তব্যটি তুলে ধরেছেন। উবাই ইবনে কা'ব রা. বলেন, إنما كاف الماالله اممر نهى مل الما فى أكؿ الإسالـ فلما أحك عنو বীর্য বের হলেই গোসল ফরয হবে, এটি ইসলামের শুরু যামানাতে ছিলো। কিন্তু যখন আল্লাহ্ তা'আলা বিধান জানিয়ে দিলেন, তখন এটি নিষেধ করে দেওয়া হলো। অর্থাৎ তখন থেকে মিলিত হলেই গোসল করার বিধান দেওয়া হলো। বীর্য বের হওয়ার শর্ত রহিত হয়ে গেলো। উক্ত বক্তব্যটির আরেকটি অংশ হলো, إف رسوؿ الله صلى الله عليو كسل نهى عل ذلك، كأمر بالفعل جعل الما مل الما رخصة فى أكؿ الإسالـ ث বীর্য বের হলেই গোসল ফরয হবে, এ বিধানটি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের
৩২২ আসসানাআতুল হাদীসিইয়াহ পৃ. ১৫৯