আলোচনা করতেন। সাথে সাথে তাঁর নিকট যে আছার রয়েছে তা বর্ণনা করতেন। যে মতের ওপর আছারের আধিক্যতা আসতো তিনি সে মতকেই গ্রহণ করতেন। আর যদি আছার দু'পক্ষেই সমান সমান হয়ে যেত তাহলে চিন্তা-ভাবনা করে একটি মতকে গ্রহণ করতেন। ওমর ইবনে আব্দুল আযীয র. ও আছারে সাহাবা ও তাবে'ঈন: ওমর ইবনে আব্দুল আযীয র. আবূ বকর বিন মুহাম্মদ বিন হাযামের কাছে লিখে পাঠান, أكسنتو أكحديث أف أنظرما كاف مل حديث رسوؿ الله صلى الله عليو كسل فاكتبو لى عمر أك نحو ىذا অর্থাৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস ও সুন্নাহ্ এবং হযরত ওমর র. এর হাদীস এবং এ জাতীয় যে রেওয়ায়াত পাওয়া যায় সব অনুসন্ধান করে আমাকে লিখে পাঠাও। এ বর্ণনাতে حديث عمر أك نحو ىذا শব্দটি বিশেষভাবে চিন্তাযোগ্য। হযরত ওমর ইবনে আব্দুল আযীয র. হাদীসে নববীর সাথে সাথে হযরত ওমর ও অন্যান্য খলীফার আছারও একত্রিত ও সংকলন করার হুকুম দিচ্ছেন। তাছাড়া এটিও জানা থাকা আবশ্যক যে, সালাফ বা পূর্ববর্তীদের যুগে সাহাবী ও তাবে'ঈর ভাষ্যক্ষেত্রে হাদীস শব্দ ব্যবহার করা হতো। ইমাম মালেক র. বলেন, হযরত ওমর ইবনে আব্দুল আযীয র. কাজী আবূ বকর আমর ইবনে হাযমকে এটিও লিখেছিলেন যে, আমর ইবনে আব্দুর রহ্মান এবং কাসেম বিন মুহাম্মদ র. এর কাছে যে বর্ণনা রয়েছে তাও লিখে পাঠাতে। ৩২০ আবূ বকর বিন মুহাম্মদ বিন আমর ইবনে হাযম ছাড়াও সালেম বিন আব্দুল্লাহ্কে সদকাহ্ সম্পর্কে হযরত ওমর রা. এর যে সিদ্ধান্ত ছিলো তাও লিখে পাঠাতে নির্দেশ দেন। আর তিনি তা ওমর ইবনে আব্দুল আযীযের কাছে লিখে পাঠান। অনেকে মনে করে থাকেন, ওমর ইবনে আব্দুল আযীয র. আবূ বকর মুহাম্মদ ইবনে হাযমের কাছে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসই লিখতে বলেছিলেন। এটি একটি ভুল ধারণা, ওপরের রেওয়ায়াত থেকে যা সুস্পষ্ট হয়ে যায়। তাছাড়া এটিতো সূর্যের আলোর ন্যায় উজ্জল, দ্বিতীয় শতকে যে সকল
৩১৮ ফাযায়িলু আবী হানীফা লিআবীল আওয়াম, পৃ. ৯৯, নং. ১৪৪ ৩১৯ মুয়াত্তায়ে মুহাম্মাদ ৩২০ তাহ্যীবুত্ তাহ্যীব, আবূ বকর বিন মুহাম্মদ বিন আমর ইবনে হাযমের জীবনী নং ৯২৯২ ৩২১ তারীখুল খুলাফা, সূত্র. ইমাম ইবনে মাজাহ্ আওর ইল্মে হাদীস