তাফসীরে আবুস স'উদ, বাইযাবী, রুহুল মা'আনী, রুহুল বায়ান, আহ্মাদী, মুনীর, নিসাপুরী, জামাল, মাআলিম ও খাযেনসহ প্রায় সকল তাফসীর গ্রন্থে উলেস্নখিত আয়াতের ব্যাখ্যায় 'কিয়াস' এর মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। ঠিক একইভাবে সূরা নিসার-৮৩ নং আয়াতে নব উদ্ভাবিত বিরোধপূর্ণ বিষয়টি আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উলীল আমরের সামনে পেশ করতে বলা হয়েছে এ কারণে যে, তারা উভয়ে ইস্তিম্বাত করতে দক্ষ। استنباط : কূপ খনন করে মাটির গভীর থেকে পানি বের করাকে ইস্তিম্বাত (استنباط) বলা হয়। এখানে সূক্ষ্ণ উদ্ভাবনী শক্তিকে ইস্তিম্বাত বলা হয়েছে। কুরআন মাজীদে কিছু বিষয় রয়েছে যা সুস্পষ্ট 'নস' তথা নির্দেশ বা হুকুম। আর কিছু বিষয় এমন আছে যা পরোক্ষ ও অস্পষ্ট এবং আল্লাহ্ তা'আলা তা আয়াতসমূহের গভীরে রেখেছেন। সুস্পষ্ট আয়াতের হুকুম সম্পর্কে জ্ঞাত হওয়ার জন্য গবেষণার প্রয়োজন হয় না। কিন্তু আয়াতের গভীর অন্তর্নিহিত মর্ম ও হুকুম বের করার জন্য প্রয়োজন হয় গভীর প্রজ্ঞার। এ প্রজ্ঞাবান মহান ব্যক্তিগণই হলেন 'উলূল আমর' তথা মুজতাহিদ সম্প্রদায়। মুফাস্সিরগণ এ আয়াতের ব্যাখ্যায় 'কিয়াস'কে শরীয়তের দলীল হিসেবে প্রতিষ্ঠিত করে 'কিয়াস' মান্য করাকে ওয়াজিব বলেছেন। একইভাবে উলূল আমর তথা মুজতাহিদ ফকীহ্গণের তাকলীদ (অনুসরণ) মুজতাহিদ নয় এমন ব্যক্তির ওপর ওয়াজিব বলে সুস্পষ্ট মত প্রকাশ করেছেন। আলফিক্হুল ইসলামীর মূল বিষয়সমূহ : যেহেতু কেয়ামত পর্যন্ত আর কোনো নবী ও রাসূলের আগমন ঘটবে না, তারপরও এ দ্বীনে ইলাহী ইসলামকে কেয়ামত পর্যন্ত একমাত্র দ্বীন এবং আলকুরআনকে পরিপূর্ণ আসমানী গ্রন্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। সে কারণে কেয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান ও তার সুস্পষ্ট উত্তর বা সমাধান প্রদানের নীতিমালা অবশ্যই তাতে থাকতে হবে। আর এ কথা দ্ব্যার্থহীনভাবে অনস্বীকার্য যে, আসমানী কিতাবে তা অবশ্যই রয়েছে। পূর্ব যামানায় একই সময়ে দুনিয়ায় একাধিক নবীর আগমন ঘটেছে। তেমনি একই কওমে একই সময়ে একাধিক নবীও প্রেরিত হয়েছেন। সময়ের স্বল্প ব্যবধানেও নবী রাসূল প্রেরণের ধারা অব্যাহত থেকেছে। কিন্তু আখেরী নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী ও রাসূলের আগমন ঘটবে না। তাহলে এ মধ্যবর্তী সময়ে মানুষের হেদায়াত, যুগ সমস্যার সমাধান, নব
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।