৪. আলিমগণ বিভিন্ন হাদীসের যে ব্যাখ্যা করেছেন এবং নিজেদের পক্ষে ও প্রতিপক্ষের বিরুদ্ধে যে সকল হাদীস দলীল প্রমাণ হিসেবে উত্থাপন করেছেন সেগুলো অকপটে বর্ণনা করা। ৫. তাঁর মতে যে সকল আলিমের অভিমত বিশুদ্ধ তাঁদের পক্ষে কুরআন, সুন্নাহ্, ইজমা' এবং সাহাবী ও তাবে'ঈগণের সুপ্রতিষ্ঠিত মতামত দ্বারা দলীল পেশ করা। মোটকথা, ইমাম তহাবী র. "তহাবী শরীফে" প্রত্যেক আলোচ্য বিষয়ে, এতো বেশি তথ্য- প্রমাণ, হাদীস ও আছারের ভাণ্ডার পেশ করেছেন যা অবলোকন করে হতবাক হতে হয়। শাইখুল ইসলাম যাহিদ আল কাউছারী র. 'তানীবুল খতীব' কিতাবে ইমাম আবূ হানীফা র. এর শরীয়তের আহ্কাম অনুসন্ধানের অনেক গুরুত্বপূর্ণ মূলনীতি উলেস্নখ করেছেন। তন্মধ্য থেকে দুটি মূলনীতি উলেস্নখ করা হলো। 1. امخذ بخبر تكوف امثار أكثر فى جانبو অর্থাৎ তিনি এমন হাদীসকে গ্রহণ করেন যে হাদীসের পক্ষে প্রচুর "আছার" রয়েছে। 2. عدـ مخالفة الخبر للعمل المتوارث بيل الصحابة كالتابعيل فى أل بلد نزلو ى ال بدكف إختصاص بمصر دكف مصر অর্থাৎ বর্ণিত হাদীস সাহাবা ও তাবে'ঈনের আমলে মুতাওয়ারিছের বিরোধী না হওয়া। কোনো শহরের বিশেষত্ব বা পার্থক্য ছাড়াই সাহাবী ও তাবে'ঈগণ যে স্থানেই অবতরণ করেন না কেন, অর্থাৎ তাঁরা যে শহরেই অবতরণ করেন না কেন, বর্ণিত হাদীসটি তাঁদের আমলে মুতাওয়ারিছের বিরোধী না হওয়া। ফিক্হে হানাফীর মতো ফিক্হে মালেকীও ৩১৬ আছারে সাহাবা ও তাবে'ঈনের আলোকে সংকলিত হয়েছে। ইমাম আবূ ইউসুফ র. বলেন, كافأفيها مل امثار ف ذا ركينا امثار كذكرنا بو حنيفة ف ذا كردت عليو المسئلة قاؿ ما عندك كذكر ىو ماعنده نظر’ف ف كانت امثار فى أحد القوليل أكثر أخذبامكثر ف ذا تقاربت كتكافئت نظر فاختار . ইমাম আবূ হানীফা র. এর সামনে যখন কোনো মাসআলা উপস্থাপন করা হতো, তিনি আমাদেরকে বলতেন এ বিষয়ে তোমাদের নিকট কী আছার রয়েছে? তখন আমরা আছার বর্ণনা করতাম এবং বিষয়টি নিয়ে আলোচনা করতাম। তিনিও
৩১৫ পৃ. ২৩৯-২৪২ ৩১৬ এ কারণ এবং সামান্য পার্থক্য থাকায় ফিক্হে হানাফী ফিক্হে মালেকীর খুব নিকটবর্তী। ৩১৭ আনওয়ারুল বারী ১/১৯