মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এনেছেন। ৩১১ এছাড়া সুনানে সাঈদ ইবনে মানসূর ও সুনানে দারেমীতেও আছারে সাহাবা ও তাবে'ঈনে পরিপূর্ণ।

ফিক্‌হে হানাফীর উলেস্নখযোগ্য ঙ্বশিষ্ট্য : ফিক্‌হে হানাফীর বড় ঙ্বশিষ্ট্য হলো, এ ফিক্‌হ হাদীস ও আছার উভয় উৎসস্থল থেকে গৃহীত। যারা শুধুমাত্র সহীহ্‌ (মারফূ হাদীস) থেকে ফিক্‌হ আহরণের দাবি করেছেন তারাও শত শত মাসআলায় আছারে সাহাবা ছাড়া চলতে পারেন না। বরং এরূপ অতিরঞ্জিত দাবিকারী কেউ কেউ যখন তাদের অবলম্বিত ফিক্‌হী সিদ্ধান্তের সমর্থনে হাদীস পাননি তখন আছারে সাহাবার ওপরই নির্ভর করেছেন। বরং কোনো কোনো মাসআলায়তো 'আছারে সাহাবা' হাদীসের পরিপন্থী হওয়া সত্ত্বেও তা গ্রহণ করেছেন। হায় কী আশ্চর্য!!! ৩১২ মোটকথা ফিক্‌হে হানাফীতে আছারে সাহাবা ও তাবে'ঈন দ্বারা যতটুকু উপকার নেওয়া হয়েছে তা সকলের জানা। এ কারণেই ইমাম তহাবী র. বিশেষভাবে সাহাবীদের উলূম ও ইখতিলাফের বিষয়ে বিশেষত্ব অর্জন করেন। তাঁর প্রসিদ্ধ কিতাবের নামও রাখেন "শরহু মা'আনিল আছার"। কিতাবটি ইল্‌মে হাদীসের অত্যন্ত উচ্চস্তরের সংকলন। হাদীস প্রেমিকরা এ কিতাব ছাড়া চলতে পারেন না। ইমাম তহাবী র. এর দৃষ্টিতে আছারে সাহাবা ও তাবে'ঈন : "শরহু মা'আনিল আছার" কিতাবের অনেক ঙ্বশিষ্ট্য রয়েছে। তন্মধ্যে একটি ঙ্বশিষ্ট্য হলো, এ কিতাবে প্রচুর পরিমাণে আছারে সাহাবা ও তাবে'ঈন এবং ইমামদের ভাষ্য উলেস্নখ করা হয়েছে। যা ইমাম তহাবী র. এর সমসাময়িক মুহাদ্দিসগণের কিতাবে নেই। ৩১৪ ইমাম তহাবী র. তাঁর অন্যান্য কিতাব "শরহু মা'আনিল আছার" (পৃ. ১০) এ কিতাবের যে মানহাজ বা ঙ্বশিষ্ট্য উলেস্নখ করেছেন তার সারকথা হলো, ১. আহকাম সম্পর্কিত পরস্পরবিরোধী হাদীসগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান। ২. নাসিখ ও মানসূখ হাদীস সম্পর্কে ধারণা প্রদান। ৩. পবিত্র কুরআন ও সর্বসম্মত সুন্নাহ্‌র আলোকে যে সকল হাদীসের ওপর আমল করা ওয়াজিব তা দিবালোকের ন্যায় স্পষ্ট করে তোলা।

৩১১ যফারুল আমানী, পৃ. ৩৩৯ ৩১২ আনওয়ারুল বারী ৭/২২৬ ৩১৩ প্রাগুক্ত ৭/২২৭ ৩১৪ আমানিল আহ্‌বার পৃ. ৬৪ আনওয়ারুল বারী, ১/২৬৮

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।