মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম মালেক র. "মুয়াত্তা" সংকলন করেছেন, এবং এ কিতাবে তিনি হেজাযবাসীদের শক্তিশালী হাদীস (একত্রিত করার) মনস্থ করেছেন। আর মারফূ হাদীসের সাথে সাথে সাহাবী, তাবে'ঈ ও পরবর্তীদের ভাষ্যও এনেছেন। অর্থাৎ ইমাম মালেক র. প্রত্যেক অধ্যায়ে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস উলেস্নখ করেছেন। অতঃপর সাহাবী ও তাবে'ঈনের আছার সংযোজন করেছেন। মুয়াত্তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবী ও তাবে'ঈন থেকে বর্ণিত সর্বমোট আছারের সংখ্যা এক হাজার সাতশত বিশটি (১৭২০)। এর মধ্যে মুসনাদ হলো ছয়শত (৬০০) হাদীস। মুরসাল হলো দু'শত বাইশটি (২২২)। মাওকূফ তথা আছারে সাহাবা হলো ছয়শত তেরোটি (৬১৩)। আর তাবে'ঈদের কওল তথা আছারে তাবে'ঈ হলো দু'শত পঁচাশিটি (২৮৫)। আমরা দেখতে পাচ্ছি মুয়াত্তার মধ্যে আছারে সাহাবা ও তাবে'ঈনের সংখ্যা (৬১৩+২২৫= ৮৩৮ টি) মারফূ হাদীসের সংখ্যার চেয়ে বেশি।

যে সকল ইমামের কিতাবে আছারে সাহাবা ও তাবে'ঈন অধিকহারে বর্ণিত হয়েছে : এ ছাড়াও যে সকল ইমামের তাফসীরের কিতাবে সাহাবী ও তাবে'ঈদের আকওয়াল তথা ভাষ্য একত্রিত করা হয়েছে তাঁরা হলেন সুফিয়ান ইবনে উয়াইনাহ্‌, ওয়াকী ইবনুল জাররাহ্‌, শু'বা ইবনুল হাজ্জাজ, ইয়াযীদ ইবনে হারূন, আব্দুর রায্‌যাক, আদম ইবনে আবী ইয়াস, ইসহাক ইবনে রাহ্‌ওয়াই, রাওহ ইবনে উবাদা, আব্‌দ ইবনে হুমাইদ, সাঈদ, আবূ বকর ইবনে আবী শাইবা র. প্রমূখ। এরপরে ইবনে জারীর তাবারী, ইবনে আবী হাতেম, ইবনে মাজাহ্‌, হাকেম, ইবনে মারদুয়াহ, আবূশ শায়েখ ইবনে হাইয়ান, ইবনুল মুনযির র. প্রমূখ। আর এসব আকওয়াল তথা ভাষ্য বর্ণিত হয়েছে সনদসহ। ইবনে আবী শাইবা র. তাঁর মুসান্নাফে এবং আব্দুর রায্‌যাক র. তাঁর মুসান্নাফে, ইবনে আবূ হাতিম, ইবনে জাবির ও ইবনুল মুনযির র. তাঁদের তাফসীরে ইমাম তহাবী র. তাঁর 'শরহু মা'আনিল আছার' কিতাবে ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান র. তাঁর 'কিতাবুল হুজ্জাহ্‌ আলা আহ্‌লিল মদীনা" কিতাবে এবং ইমাম আবূ ইউসুফ র. তাঁর "কিতাবুল খারাজ" কিতাবে প্রচুর পরিমাণে আছারে সাহাবা ও তাবে'ঈ

৩০৮ সূত্র যাফরুল আমানী, পৃ. ১১৬ ৩০৯ আব্দুল হাই লাখনবী র. লিখিত মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদের ভূমিকা পৃ. ২০ ৩১০ আল ইতকান ২/৪৮৬ দারুল হাদীস, আল ইমাম ইবনে মাজাহ্‌ ওয়া কিতাবুহুস সুনান পৃ.

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।