মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হাফিয ইবনে হাজার আসকালানী র. সহীহ্‌ মুসলিমে স্বতন্ত্রভাবে বর্ণিত মাওকূফ ও মাকতূ হাদীস (তথা আছারে সাহাবা ও তাবে'ঈন) একত্রে সংকলন করেছেন। তাঁর সংকলিত কিতাবটির নাম "আলউকূফ আলা মা ফী সহীহি মুসলিম মিনাল মাওকূফ"। উক্ত কিতাবের ভূমিকায় তিনি উলেস্নখ করেন, كقد كقع أكثرىا فى فهذه أحاديث موقو فة كمقطوعة تتبعتها مل صحيح مسل أتعرض منها إلى ما يتقوـ أحاديث مرفوعة كىى فى الكتا ب المذكور كثيرة لكنى ل ضمل الحديث المرفوع بو أكيتقوـ با لحديث. এ কিতাবে সংকলিত হাদীসগুলো হলো মাওকূফ ও মাকতূ হাদীস, (তথা আছারে সাহাবা ও তাবে'ঈন) যা আমি সহীহ্‌ মুসলিম থেকে অনুসন্ধান করে সংকলন করেছি। এ সকল আছারে সাহাবা ও তাবে'ঈন অধিকাংশই মারফূ হাদীসের অধীনে উলেস্নখিত হয়েছে। আছারে সাহাবা ও তাবে'ঈন সহীহ্‌ মুসলিমে প্রচুর পরিমাণে রয়েছে। তবে যেসব আছার দ্বারা মারফূ হাদীস শক্তিশালী হয় কিংবা হাদীস দ্বারা আছার শক্তিশালী হয়, সেসব মাওকূফ ও মাকতূ হাদীস এ কিতাবে উলেস্নখ করিনি। এ কিতাবে তিনি একশত বারোটি হাদীস উলেস্নখ করেছেন। হাফিয ইবনে হাজার আসকালানী র. এর বক্তব্য স্পষ্ট। তিনি এ কিতাবে শুধু স্বতন্ত্রভাবে বর্ণিত আছারে সাহাবা ও তাবে'ঈন উলেস্নখ করেছেন। মারফূ হাদীসের অধীনে প্রসঙ্গμমে যেসব আছারে সাহাবা ও তাবে'ঈন এসেছে সেগুলো উলেস্নখ করেননি, কেননা এ জাতীয় আছারের সংখ্যা অনেক। এখানে আমরা এ বিষয়টিও জানতে পারলাম 'আছারে সাহাবা ও তাবে'ঈন' এর গুরুত্ব হাফিযুল হাদীসগণের নিকট এ পরিমাণ ছিলো যে, তাঁরা এ বিষয়ের ওপর স্বতন্ত্র কিতাব লিখেছেন। যেমন ওপরোলেস্নখিত হাফিয ইবনে হাজার র. এর "আলউকূফ আলা মা ফী সহীহি মুসলিম মিনাল মাওকূফ" কিতাব। মুয়াত্তায়ে মালেকে আছারে সাহাবা ও তাবে'ঈন : পূর্বে আলোচনা হয়েছে যে, হিজরী প্রথম ও দ্বিতীয় শতকে সংকলিত অধিকাংশ হাদীস গ্রন্থ বরং পরবর্তী যুগের হাদীসের বহু সংকলনে হাদীস শরীফের পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে সাহাবায়ে কেরামের বাণী, ফাত্‌ওয়া, আমল ও তাবে'ঈণের ফাত্‌ওয়া সংকলন করা হয়েছে। উদাহরণস্বরূপ শুধু মুয়াত্তায়ে মালেকের একটি পরিসংখ্যান উলেস্নখ করা যেতে পারে। হাফিয ইবনে হাজার আসকালানী র. হাদীস সংকলনের ধারাবাহিকতা বর্ণনা করতে গিয়ে বলেন, فصنف الإماـ مالك الموطأ كتوخى فيو القول مل حديث أىل الحجاز كمزجو بأقواؿ التابعيل كالصحابة كمل بعدى অর্থাৎ

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।