মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

তাদের বিকৃত উপস্থাপনা। অন্যথায় পৃথিবীর সকল হকপন্থী ইমাম আছারে সাহাবা ও তাবে'ঈন দ্বারা দলীল গ্রহণ করছেন। শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. বলেন, كالموقوؼ كالمقطوعىو يكل سنة جاةت عل رسوؿ الله صلى الله عليو كسل إذ ل السنة المطهرة سيد نا سنة إستخر جها الصحا بى أك التابعى مل كالـ صاح على الغال ك ىى فى الوقت نفسو موضحة كشارحة كمبينة رسوؿ الله صلى الله عليو كسل–على الغا أك امغل ل–لسنة المصطفى صلى الله عفهى ذات شأف عظي ليو كسل–إذ تذكر تلو عليو كسال مو عليو أك سنتو صلوات اللهقبلها كما يصنعو الإماـ البخارل رحمو الله فى أبوابو كثير مل تراج صحيحو فىفيقدـ امثار فى فاتحة الباب منها تزيده كضوحا-كتكوف الباب فى كثير مل امبواب مل تماـ فه–كما يكمل المطبوع اىده مل نظر فى القس سنل سعيد بل منصور رحمو الله تعالى- মাওকূফ ও মাকতূ তথা আছারে সাহাবা ও তাবে'ঈন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত সুন্নাহ্‌ না হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে তা সুন্নাহ্‌, যা সাহাবী অথবা তাবে'ঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী থেকে আহরণ করেছেন। সাথে সাথে বেশিরভাগ ক্ষেত্রে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ্‌র সুস্পষ্টকারী, বিস্তারিত বর্ণনাকারী ও ব্যাখ্যাকারী। অতএব আছারে সাহাবা ও তাবে'ঈন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। আবার তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ্‌র পূর্বে ও পরে উলেস্নখ করা হয়। যেমনটি ইমাম বুখারী র. তাঁর সহীহ্‌ বুখারীর অনেক তরজমাতুল বাবে (অনুচ্ছেদের শিরোনামে) উলেস্নখ করেছেন। তিনি অনুচ্ছেদের শুরুতে আছারকে এ কারণে আগে উলেস্নখ করেন যে, এরূপ করার দ্বারা বাব বা অনুচ্ছেদের স্পষ্টতা বৃদ্ধি পায় এবং অনেক বাব বা অনুচ্ছেদের ক্ষেত্রে এসব আছার অনুচ্ছেদ বোঝার পরিপূরক ও সম্পূরক হয়ে থাকে। যেমন, যিনি সুনানে সাঈদ ইবনে মানসূরের মুদ্রিত অংশ দেখবেন তিনি বিষয়টি প্রত্যক্ষ করবেন। ৩০৭ এছাড়া ইমাম বুখারী র. তাঁর 'আদাবুল মুফরাদ' এবং অন্যান্য কিতাবে প্রচুর পরিমাণ আছারে সাহাবা ও তাবে'ঈন এনেছেন। সহীহ্‌ মুসলিমে আছারে সাহাবা ও তাবে'ঈন : হাফিয ইবনে হাজার আসকালানী র. এর ভাষ্য :

৩০৭ তুহ্‌ফাতুল আখইয়ার বিইহ্‌ইয়ায়ে সুন্নাতি সাইয়িদিল আবরার, পৃ. ১৪৮

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।