মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মারফূ হাদীস বিরোধপূর্ণ হলে আছারে সাহাবাতে তার সমাধান : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস এবং তাঁর কোনো আমলের বর্ণনার মধ্যে বাহ্যত কোনো ইখতিলাফ দেখা দিলে তা নিরসনের অনেক মূলনীতি রয়েছে। তন্মধ্যে একটি মূলনীতি হলো সাহাবায়ে কেরামের আমল দেখা। কেননা এ ক্ষেত্রে সাহাবায়ে কেরামের আমলই অন্যতম মীমাংসাকারী। হাদীসের আলোচ্য বিষয় থেকে সাহাবীদেরকে বাদ দেওয়া হলে, ইল্‌মে হাদীস বোঝা এবং বোঝানো অনেক কঠিন ও দুর্বোধ্য হয়ে যাবে। সাহাবায়ে কেরাম হলেন ঐ আলোর মিনার যাদের ছায়ায় হাদীস অধ্যয়ন কল্যাণ ও সুফল বয়ে আনে। ইমামুস্‌ সুনান হযরত ইমাম আবূ দাউদ সিজিসতানী র. (২৭৫ হিজরী) লিখেন, إنظر ذا تنا زع الخبراف عل النبى صلى الله عليو كسلإلى ما عمل بو أصحا بو مل بعده অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো বিষয়ে দুটি পরস্পর বিরোধী রেওয়ায়াত পাওয়া যাবে, তখন (তা সমাধান করার জন্য) এটি দেখতে হবে যে, তাঁর পরে তাঁর সাহাবীগণ কোন্‌টির ওপর আমল করেছেন।

আছারে তাবে'ঈন : তাবে'ঈনের সুন্নাত তথা আছারে তাবে'ঈনকে দু'ভাবে বিভক্ত করা হয়। তাঁদের আছার যদি এমন হয় যা সাধারণত মানবীয় বিবেক-বুদ্ধি প্রসূত নয়, তাহলে সেগুলো সুন্নাতে নববীরই অন্তর্ভুক্ত। এ সম্পর্কে একটি মূলনীতি হলো, أف قوؿ التابعى فيما اليدرؾ بالقياس مرفوع مرسل حكما অর্থাৎ তাবে'ঈর এমন কওল বা ভাষ্য যা কিয়াস দ্বারা উপলব্ধি করা যায় না তা হুকুমগতভাবে মারফূয়ে মুরসালের অন্তভুর্ক্ত। পক্ষান্তরে তাঁদের কথা ও কাজের যেগুলো এ পর্যায়ের নয় অর্থাৎ যেগুলোকে বুদ্ধি-প্রসূত বলাও সম্ভব; সেগুলো দলীল হওয়ার জন্য শর্ত হলো, তাঁরা তদানিন্তন সাহাবীগণের দৃষ্টিতে নির্ভরযোগ্য বলে বিবেচিত হতে হবে। যেমন তিনি তাবে'ঈ হলেও সাহাবীগণের কাছে তাঁর ফকীহ্‌ হওয়ার বিষয়টি প্রসিদ্ধ থাকা। এ পর্যায়ের তাবে'ঈদের কথা ও কাজ দলীল হিসেবে গৃহীত হবে। কারণ এটিতো দিবালোকের ন্যায় স্পষ্ট যে, খুলাফায়ে রাশেদীনের যুগে কাজী শুরাইহ্‌ র. হযরত মাসরূক র. আলকামা র. প্রমূখ তাবে'ঈর ফাত্‌ওয়া, কথা, কাজকে নির্ভরযোগ্য মনে করা হতো।

৩০৪ আবু দাউদ, আস্‌সুনান হাদীস নং ৭২০ ৩০৫ আন্‌নুকাত লিয্‌যারকাশী, ২/৪৩৯ আদওয়াউস সালাফ, আরো দেখুন, ইলাউস সুনান 1/287

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।