মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

যুহ্‌রী র. বাস্তবেই সফলকাম হয়েছেন। আর যারা সাহাবীদের আছারকে হাদীসের আলোচ্য বিষয় মনে করেননি, তাদের মেহ্‌নত বিনষ্ট হয়েছে। বাস্তবতা এই যে, ইল্‌মে হাদীসের আলোচ্য বিষয়ে সাহাবীদের জীবন চরিত্রও শামিল। তাদের 'তা'আমূল' জানা ব্যতীত হাদীস জানা ও বোঝা প্রকৃতপক্ষেই খুব কঠিন। উপরোক্ত ঘটনা থেকে বোঝা যাচ্ছে, মুহাদ্দিসগণ আছারে সাহাবা ছাড়া হাদীস সংকলনের প্রচেষ্টাকে ব্যর্থ মনে করতেন। সাহাবায়ে কেরামের বক্তব্যের পাশাপাশি তাদের কর্মেও ইল্‌মে হাদীসে অপরিসীম গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য যদি কোনো সাহাবী নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো হাদীস বর্ণনা করেন, আর উক্ত সাহাবীর আমল তাঁর বর্ণিত হাদীসের পরিপন্থী হয়, তাহলে হাদীস বিশেষজ্ঞগণের নিকট বর্ণনাকারী সাহাবীর আমল দ্বারা হাদীসটি রহিত হয়ে যাওয়া কিংবা হাদীসটির উমূমী হুজ্‌জাত (দলীলের ব্যাপকতা) বাকী না থাকার ওপর দলীল পেশ করা হয়ে থাকে। শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহ্‌মূদুল হাসান র. বলেন, أفأبا ىريرة ركل الحديث كأفتى بعدالنبى صلى الله عليوبالثلث كعمل عليو كسل كفعل الراكل يكوف بيانا لحديثو হযরত আবূ হুরায়রা রা. হাদীস বর্ণনা করেছেন (অর্থাৎ কুকুর কারো পাত্রে মুখ দিলে তা সাতবার ধে.ত করার হাদীস) আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পরে তিনবার ধে.ত করার ফাত্‌ওয়া দিতেন এবং এ ফাত্‌ওয়ার ওপর আমল করতেন। আর প্রকৃত ব্যাপার হলো, বর্ণিত হাদীসের রাবীর অর্থাৎ সাহাবীর কর্ম তাঁর সূত্রে বর্ণিত হাদীসের ব্যাখ্যাস্বরূপ। ইমাম মালেক র. এর প্রসিদ্ধ ছাত্র হাফিযুল হাদীস মুহাম্মাদ ইবনে ঈসা আত্ববা র. এর বক্তব্য যা পূর্বে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, نيبلغك أف أحد ل كل حديث جا ؾ عل النبي صلى الله عليو كسلامل أصػحابو فعلػو فدعػو. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে সকল হাদীস তোমার নিকট পেঁ.ছেছে, এর কোনো হাদীস সম্পর্কে যদি তুমি জানতে পারো, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো একজন সাহাবী উক্ত হাদীসের ওপর আমল করেননি; তাহলে উক্ত হাদীসের ওপর আমল করা থেকে তুমি বিরত থাক।

৩০১ আছারুল হাদীস ১/১০৯ ৩০২ তাকরীরে তিরমিযী, পৃ. ৭ ৩০৩ খতীবে বাগদাদী র. 'আলফাকীহ্‌ ওয়াল মুতাফাক্কিহ্‌' খ. ১, পৃ. ১৩২

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।