২. হাদীসে মাওকূফ বা আছারে সাহাবার স্বতন্ত্র ঙ্বশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে। ৩. মুজতাহিদ ফকীহগণের ন্যায় হাদীসের ইমামগণও হাদীসে মাওকূফ দ্বারা দলীল গ্রহণ করতেন। যেমন ইমাম আহ্মাদ বিন হাম্বল র. এখানে দলীল গ্রহণ করেছেন। ৪. ইমামের পেছনে নামাযীর জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না এবং একাকী নামাযী সূরা ফাতিহা না পড়লে নামায হবে না।
আছারে সাহাবা ও তাবে'ঈন সংকলন : হিজরী প্রথম ও দ্বিতীয় শতকে সংকলিত অধিকাংশ হাদীস গ্রন্থে বরং পরবর্তী যুগেরও বহু সংকলনে হাদীস শরীফের পাশাপাশি অত্যন্ত গুরুত্বের সাথে সাহাবায়ে কেরামের বাণী, ফাত্ওয়া, আমল ও তাবে'ঈনের ফাত্ওয়া সংকলিত হয়েছে। এর অন্তর্ণিহিত কারণ সম্পর্কে ছালেহ্ ইবনে কায়সান র. বলেন, فاجتمعنا على العل اجتمعت أنا كابل شهاب الزىرل كنحل نطلأالسنل ف نكت فكتبنا كل شيئ سمعناىاعل أيضا ما جا قلنا نكت ث عل النبى صلى الله عليو كسل فأنجح كضيعت أكت كل أصحابو فقلت ال ليس بسنة كقاؿ ىو بلى ىوسنة فكت ইল্ম অন্বেষণে আমি ও ইবনে শিহাব (যুহ্রী) একত্র হলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ও কর্ম যা কিছু শ্রবণ করার সুযোগ হলো লিপিবদ্ধ করলাম। এরপর আলোচনা হলো যে, সাহাবীদের বাণী ও কর্ম লিপিবদ্ধ করবো কি না। আমি বললাম না, এটা সুন্নাহ্ নয়। আর তিনি বললেন কেন নয়? এগুলোও সুন্নাহ্। তো তিনি লিখলেন, আমি লিখলাম না। ফলে তিনি সফল হলেন আর আমি বঞ্চিত হয়ে গেলাম। ৩০০ যাহোক এ বাস্তবস্বীকৃত যে, সাহাবায়ে কেরামের বক্তব্য ও আমল হাদীসের আলোচ্য বিষয়। সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমেই দেখুন, তাতে কী পরিমাণ সাহাবীর রেওয়ায়াত রয়েছে। 'মুয়াত্তায়ে মালেক' থেকে নিয়ে 'মুস্তাদরাকে হাকেম' এবং 'সুনানে বাইহাকী' পর্যন্ত দেখুন, সব কিতাবে সাহাবী ও তাবে'ঈনের বক্তব্য ও ফাত্ওয়া প্রচুর পরিমাণে রয়েছে। এ কিতাবগুলো দেখে দৃঢ় বিশ্বাস জন্মে যে, ইমাম
২৯৯ এ মাসআলায় সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমের ব্যাপক দলীল বিদ্যমান। অন্য কোথাও এ বিষয়ে আলোচনা করার ইচ্ছা রাখছি। আগ্রহী পাঠক! উস্তাদে মুহ্তারাম হযরত মাওলানা আব্দুল মতীন সাহেব দা.বা.এর 'দলীলসহ নামাযের মাসায়েল' দেখতে পারেন। ৩০০ মুসান্নাফে আব্দুর রায্যাক ১১/২৫৮, শরহুস সুন্নাহ্ বাগাবী, ১/২৯৬, আছারুল হাদীস, খালিদ মাহমূদ ১/১০৯