ঠিক এরূপ সমস্যা সমাধানের এ পন্থা আল্লাহ্পাক কুরআন মাজীদে বলে দিলেন, ىٍ فىػػًفٍ تػ يأيكلًػػىٍ امٍىمٍػػرً مًػػنٍكىى كػػوٍؿيػػوٍا الرَّسيأىطًيػٍعىػػوٍا الله كييػػوٍا أىطًيػٍعنػى أىامىػػا الَّػػذًيٍلىاأىيػُّهىٍ يٍ فًػػى ىعٍتينىػػاز وٍـً امٍىاخًرً .ىالٍيػىى بًاللهً كيوٍفيٍمًنػٍ تػ ينٍتيوٍؿً إًفٍ كيالرَّسىدُّكٍهي إًلى اللهً كيىرو فػىيٍئش "হে ঈমানদারগণ! আল্লাহ্র আনুগত্য করো এবং আনুগত্য করো তাঁর রাসূলের; আর তোমাদের মধ্যে যারা উলীল আমর তাদেরও। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তোমরা তা আল্লাহ্ ও তাঁর রাসূলের সমীপেই পেশ করো, যদি তোমরা আল্লাহ্ ও শেষ দিবসের ওপর ঈমান এনে থাক।" উক্ত আয়াতের দুটি অংশ মুফাস্সিরগণের নিকট বেশি আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত হয়েছে। আয়াতের প্রথম অংশ উলীল আমরের ব্যাখ্যায় একদল সাহাবী ও তাবে'ঈ মুজতাহিদ ফকীহ্কে বুঝিয়েছেন। আর উক্ত আয়াতের দ্বিতীয় অংশً وٍؿيالرَّسىدُّكٍهي إًلى اللهً كيىرو فػىيٍئٍ فًىٍ ش ىعٍتيىنىازفىًفٍ تػ "যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, সে ক্ষেত্রে তোমরা তা আল্লাহ্ ও তাঁর রাসূলের সমীপে পেশ করো" এর দ্বারা এ কথাই জানা গেলো যে, বিরোধপূর্ণ বিষয়টির সমাধান কুরআন হাদীসে স্পষ্ট উলেস্নখ না থাকায় বিরোধের সৃষ্টি হয়েছে। যদি স্পষ্ট নির্দেশনা থাকে সে ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনাকে উপেক্ষা করে বিরোধ সৃষ্টি করা মুমিনের কাজ হতে পারে না। যেহেতু কুরআন সুন্নায় স্পষ্ট সমাধান উলেস্নখ না থাকায় মতবিরোধ দেখা দিয়েছে, সে ক্ষেত্রে পুনরায় সে বিরোধপূর্ণ বিষয়টি কুরআন সুন্নাহ্র সামনে পেশ করার অর্থই হলো, নিশ্চয় গুপ্তভাবে হলেও তাতে সমাধান উলেস্নখিত রয়েছে বলে প্রমাণিত হওয়া। কুরআন ও সুন্নাহ্ (ইজমা'ও এর মধ্যে অন্তভুর্ক্ত) এর অন্তর্নিহিত এ হুকুম তালাশ করার নামই হলো ইজতিহাদ বা কিয়াস। তাইতো তাফসীরে কাবীরে বলা হয়েছে, أف قولو اعلفى شيئ فردكه إلى الله كالرسوؿ يدؿ عندنا على أف القياس حجة ف ف تنازعت অর্থাৎ সূরা নিসার ৫৯ নাম্বার আয়াতে আল্লাহ্ পাক বলেছেন, "কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তোমরা তা আল্লাহ্ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সমীপে পেশ করো"- আয়াতের এ অংশ দ্বারা প্রমাণিত হয় নিশ্চয় কিয়াস শরীয়তের দলীল।
৫ সূরা নিসা-৫৯