মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবসমূহে সে স্পষ্ট মারফূ হাদীসটি সহীহ্‌ সনদে বিদ্যমান থাকতে হবে। এ ক্ষেত্রে স্বল্প বুঝের লোকেরা ভ্রান্তির শিকার হয় এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষাটিকেই অস্বীকার করে বলতে থাকে, সাহাবীর এ কর্ম বা বাণীর কোনো ভিত্তিতো পাওয়া গেল না!! আলোচনার মূল কথা 'মারফূয়ে হুক্‌মী' শরীয়তের অন্যতম দলীল হিসেবে গণ্য হওয়ায়, কোনো হুকুম এ মারফূয়ে হুকমীর সূত্রে প্রমাণিত হলেই তা আমলের জন্য যথেষ্ট হবে। বিষয়টি এভাবে অনুধাবন করলে আমাদের জন্য আরো সহজ হবে তা হলো, কুরআন মাজীদের অনেক আয়াতের ব্যাখ্যা হলো হাদীসে নববী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী ও কর্ম ছাড়া আমরা কুরআনের অনেক আয়াতের উদ্দেশ্য ও অর্থ পরিপূর্ণরূপে বোঝতে পারি না। তেমনি হাদীসে নববীর সঠিক অর্থ ও উদ্দেশ্য যথাযথভাবে বোঝা ও অনুধাবন করা ফিক্‌হে ইসলামীর ওপর মাওকূফ তথা নির্ভরশীল। আর হাদীসে নববী ও ফিক্‌হে ইসলামী বোঝার জন্য আমরা আছারে সাহাবা ও তাবে'ঈনের প্রতি সর্বাধিক মুখাপেক্ষী। এজন্য ঐ সকল লোক ভুলের ওপর আছেন, যারা কুরআন মাজীদ বোঝার জন্য হাদীসকে আবশ্যক মনে করেন না। এবং ঐ সকল লোকও ভুলের ওপর আছেন যারা হাদীসের অর্থ বোঝার ক্ষেত্রে আছারে সাহাবা ও তাবে'ঈন থেকে মুখ ফিরিয়ে রাখেন।

হাদীসের অর্থ ও সঠিক মর্ম বোঝার ক্ষেত্রে আছারে সাহাবার গুরুত্ব : আছারে সাহাবা ও তাবে'ঈন যে শুধু সুন্নতে নববীর সাথে যুক্ত তাই নয়, সনদ ভিত্তিক বর্ণনা সূত্রে বর্ণিত অনেক সহীহ্‌ হাদীসের (কওলী সুন্নাতের) প্রকৃত অর্থ বোঝা ও তার প্রায়োগিকরূপ উপলব্ধি করাও এর ওপর নির্ভরশীল। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করা হলো। হযরত ওবাদা ইবনে সামিত রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, الصالة لملليقرأ بفاتحة الكتاب "যে সূরা ফাতিহা পড়ে না তার নামায হয় না" ২৯৬। হাদীসটি একা নামায আদায়কারী সম্পর্কে নাকি জামাতে নামায আদায়কারী সম্পর্কে তা অস্পষ্ট। এ বিষয়ে হাদীসটিতে কিছু বলা হয়নি। ইমাম তিরমিযী র. বলেন,

২৯৫ আনওয়ারুল বারী খ. ৭, পৃ. ২২৬ ২৯৬ সহীহ্‌ মুসলিম-১/১৬৯

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।