অতএব, ইল্মে হাদীসের আলোচ্য বিষয়ের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী ও কর্মের সাথে সাথে সাহাবায়ে কেরামের কর্ম ও বক্তব্য আলোচনা করা হয়। এবং এটি দেখা হয় যে, অমুক বিষয়ে 'সুন্নাতে কায়েমা' তথা প্রতিষ্ঠিত সুন্নাহ্ কোন্টি? সাহাবায়ে কেরাম যে হাদীসের ওপর আমল করেননি তার হুকুম : ইমাম মালেক র. এর প্রসিদ্ধ ছাত্র হাফিযুল হাদীস মুহাম্মাদ ইবনে ঈসা আত্ববা বলেন, نكػػل حػػديث جػػا ؾ عػػل النبػػي صػػلى الله عليػػو كسػػل لػػ يبلغػػك أف أحػػدامػػل أصػػحابو فعلػػو فدعػو. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে সকল হাদীস তোমার নিকট পেঁ.ছেছে, এর কোনো হাদীস সম্পর্কে যদি তুমি জানতে পারো, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো একজন সাহাবী উক্ত হাদীসের ওপর আমল করেননি, তাহলে উক্ত হাদীসের ওপর আমল করা থেকে তুমি বিরত থাক। ২৯৪ এজন্য হাদীসের প্রায় সব কিতাবেই সাহাবীদের পূর্ণাঙ্গ ফযীলত ও মানাকিবের ওপর স্বতন্ত্র অনুচ্ছেদ রয়েছে। অতএব তাদেরকে বাদ রেখে দ্বীনের ওপর চলার কোনো রাস্তা নেই। আছারে সাহাবা : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা যা আমাদের কাছে সাহাবায়ে কেরামের শিক্ষা ও নির্দেশনার মাধ্যমে সংরক্ষিত হয়েছে। সাহাবায়ে কেরামের অনেক নির্দেশনা এমন আছে যার ভিত্তিই হলো শরীয়তসম্মত কিয়াস ও ইজতিহাদ। পৃথিবীর হকপন্থী সকল আলিমের নিকট এগুলো শরীয়তের অন্যতম দলীল হিসেবে স্বীকৃত। তাঁদের কিছু ফাত্ওয়া এমন আছে যা তাঁরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোনো কথা বা কাজ থেকে গ্রহণ করেছেন। কিন্তু অন্যকে শিক্ষাদানের সময় এর উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন মনে করেননি। কেননা প্রেক্ষাপট থেকে একথা স্পষ্ট ছিলো যে, তাঁরা নবীজীর শিক্ষা ও নির্দেশনার ভিত্তিতেই তা শিক্ষা দিচ্ছেন। এজন্য দ্বীনের ইমামগণের সর্বসম্মত নীতি হলো, সাহাবায়ে কেরামের যে ফাত্ওয়া বা নির্দেশনার ব্যপারে এটি সুনির্দিষ্ট যে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা ও নির্দেশনা হতে গৃহীত। এতে সাহাবীর ইজতিহাদ বা কিয়াসের কোনো প্রভাব নেই তা মারফূ হাদীসের অন্তভুর্ক্ত। কোনো মাসআলায় এর মাধ্যমে প্রমাণ দেওয়া মারফূ হাদীস দ্বারা প্রমাণ দেওয়ার শামিল। পরিভাষায় একে 'মারফূয়ে হুক্মী' বলা হয়। নিঃসন্দেহে এর ভিত্তি কোনো মারফূয়ে হাকীকি বা স্পষ্ট মারফূ হাদীস। তবে এটি জরুরী নয় যে, হাদীসের
২৯৪ খতীবে বাগদাদী র. 'আলফাকীহ্ ওয়াল মুতাফাক্কিহ্' খ. ১, পৃ. ১৩২