মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

গে.রবহানি হইতে পারে, আমি সে সমস্তকেই গোপন করিয়া ফেলিয়াছি। (পৃ. ৬৬)" মূলত এ উম্মাহ্‌ দ্বীনকে সকল প্রকার বিকৃতি থেকে রক্ষা করার জন্য শুধু দায়িত্ববোধের পরিচয় দেয়নি বরং দায়িত্ববোধের সাথে সাথে হৃদয় নিংড়ানো মুহাব্বত ও ভালোবাসার পরিচয় দিয়ে গেছেন ও দিয়ে যাচ্ছেন। এ ইতিহাস অবশ্যই আমাদের জানতে হবে। হাজার হাজার মাইল দূরে দেড় হাজার বছর পূর্বের যে দ্বীনি নেয়ামত অবিকৃত অবস্থায় আমরা পাচ্ছি এটা কাদের অবদান। কাদের ত্যাগ তিতিক্ষা। এ ইতিহাসকে সামনে রাখার সাথে সাথে মাত্র দেড়শত বছর পূর্বে ইংরেজ আমলে সৃষ্ট কথিত আহ্‌লে হাদীসদের ইতিহাসও যদি আমরা সামনে নিয়ে আসি, আমরা দেখতে পাবো এ কথিত আহ্‌লে হাদীস নামধারী বিদ'আতীরা উম্মতের মধ্যে শুধু ফেতনা ও বিশৃঙ্খলা ছাড়া আর কোনো অবদানই রাখেনি।

আছারে সাহাবা ও তাবে'ঈন দ্বারা উদ্দেশ্য : আছারে সাহাবা ও তাবে'ঈন বলতে বোঝায় كالتابعيل ماأثرعل الصحابة অর্থাৎ যা সাহাবা ও তাবে'ঈন থেকে বর্ণিত হয়েছে তাকেই আছারে সাহাবা ও তাবে'ঈন বলে। তা তাদের বক্তব্য, কর্ম বা মে.ন সম্মতি যাই হোক না কেন। তাদের থেকে এ বর্ণিত বিষয়, অর্থাৎ তাদের বক্তব্য, কর্ম বা মে.ন সম্মতি উসূলে হাদীসের পরিভাষায় যথাμমে মাওকূফ হাদীস ও মাকতূ হাদীস নামে পরিচিত। অর্থাৎ আছারে সাহাবার অপর আরেকটি সমার্থক শব্দ হলো মাওকূফ হাদীস। আর আছারে তাবে'ঈনের সমার্থক শব্দ হলো মাকতূ হাদীস। অনেক সময় আছার শব্দ বলে ব্যাপকার্থে তাবে'ঈন এর কথা, কাজ ইত্যাদিকেও বোঝানো হয়। এ কারণে সাহাবা ও তাবে'ঈন সম্পর্কে বর্ণিত বিষয়গুলোর মধ্যে পার্থক্য করণার্থে সুন্নাতে সাহাবাকে বলা হয় "হাদীসে মাওকূফ"। আর তাবে'ঈন থেকে বর্ণিত বিষয়কে বলা হয় "হাদীসে মাকতূ"। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে তারবিয়াত তথা প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। এবং তাঁরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্যের বরকতে তাযকিয়ার মহাসম্পদ লাভ করেছিলেন। তাঁদের কর্ম ও বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র শিক্ষার ঝলক ছিলো এবং তাঁদের মাধ্যমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত দ্বীনের ধারাবাহিকতা প্রতিষ্ঠিত হয়েছে। এ দৃষ্টিকোণ থেকে সাহাবায়ে কেরামের বক্তব্য ও কর্ম হাদীসে নববীর গুরুত্বপূর্ণ অংশ ও আলোচ্য বিষয়।

২৯২ মোস্তাফা-চরিত পৃ. ৯১ ২৯৩ বুলগাতুল আরীব পৃ. ১৯৭

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।