হুকুম ওয়াজিব না করে উৎসাহব্যঞ্জক বা ভীতি প্রদর্শনমূলক হয় তার থেকে দুর্বোধ্যতা দূর করো এবং হাদীসটি বর্ণনাকারীগণের প্রতি শিথিলতা করো। ইবনে মাহ্দী র. এর ভাষ্য যা ইমাম বাইহাকী র. তাঁর "আলমাদখাল" কিতাবে তুলে ধরেছেন তা নিম্নরূপ : যখন আমরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হালাল-হারাম এবং শরীয়তের হুকুম বিষয়ে হাদীস বর্ণনা করবো তখন সনদের ব্যাপারে কঠোরতা করবো এবং বর্ণনাকারীগণকেও ভালোভাবে যাচাই করবো। আর যখন ফযীলত, সাওয়াব এবং শাস্তি বিষয়ে হাদীস বর্ণনা করবো তখন হাদীসের সনদের ব্যাপারেও শিথিলতা করবো এবং বর্ণনাকারী যাচাইয়ে উদারতা প্রদর্শন করবো। মাইমূনের বর্ণনা অনুযায়ী ইমাম আহ্মাদ র.এর ভাষ্য : রাকায়েকের হাদীস বর্ণনায় শিথিলতা গ্রহণযোগ্য, যতক্ষণ না উক্ত হাদীসে কোনো হুকুম বর্ণিত হয়। তাঁর থেকে আব্বাস আদ্দুরী এর বর্ণনায় আছে তিনি বলেন, ইবনু ইসহাক এমন ব্যক্তি যার থেকে এ জাতীয় হাদীস (অর্থাৎ মাগাযী বা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জিহাদ বিষয়ক) বর্ণনা করা জায়েয আছে। আর যখন হালাল-হারামের বিষয় আসে তখন এ বিষয়ে বিজ্ঞদেরকে আমরা এরূপ পেয়েছি, এ বলে তিনি হাতের চার আঙ্গুল মুষ্টিবদ্ধ করলেন। কিন্তু বাস্তবতা হলো, ইমাম আহ্মাদ র. শরীয়তের আহ্কামের বিষয়েও যদি কোনো সহীহ্ দলীল না পেতেন তখন য'ঈফ হাদীস দ্বারা দলীল পেশ করতেন। এবং এ বিষয়ে ইমাম আহ্মাদ বিন হাম্বল র.কে ইমাম আবূ দাউদ র. অনুসরণ করেছেন। এজন্য তাঁরা উভয়ে কিয়াস ও ব্যক্তি সিদ্ধান্তের ওপর য'ঈফ হাদীসকে প্রাধান্য দিয়েছেন। ইমাম আবূ হানীফা র. থেকেও এরূপ মত বর্ণিত আছে। ইমাম শাফে'ঈ র. অন্য দলীল না পেলে মুরসাল হাদীস ২৯০ দ্বারা প্রমাণ পেশ করতেন। একইভাবে মুসলিম উম্মাহ্ যদি কোনো য'ঈফ হাদীসকে সর্বতভাবে গ্রহণ করে নেয়, তাহলে সহীহ্ হাদীসের ন্যায় উক্ত হাদীস অনুযায়ী আমল করতে হবে। কেননা উম্মাহ্র হাদীসটি গ্রহণ করার দ্বারা হাদীসটি 'মুতাওয়াতির' হাদীসের ন্যায় হয়ে যায় এবং তখন উক্ত হাদীস দ্বারা অকাট্য বিষয়ও (কুরআনের আয়াত) রহিত করা যায়। ইমাম শাফে'ঈ র. الكصية لوارث 'যারা মিরাছ পাবে তাদের জন্য সম্পদের কোনো ওসিয়াত নেই' হাদীসের ক্ষেত্রে এ কথাটিই বলেছেন। হাদীসটি মুহাদ্দিসগণের নিকট সহীহ্ নয়, কিন্তু উম্মাহ্ হাদীসটি সর্বতভাবে গ্রহণ করে নিয়েছে এবং হাদীস অনুযায়ী আমল করেছে। সাথে সাথে তাঁরা এ হাদীসকে ওসিইয়াতের আয়াতের রহিতকারী নির্ধারণ করেছে। অনুরূপভাবে য'ঈফ হাদীসের ওপর আমল করতে হবে সাবধানতা ও সতর্কতার সাথে। যেমন কোনো কোনো বিবাহ ও কিছু μয়-বিμয় মাকরূহ হওয়ার
২৯০ মুহাদ্দিসগণের এক জামা'আত মুরসাল হাদীসকে য'ঈফ বলে থাকেন।