মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এ আয়াতে আল্লাহ্‌পাক মুমিনদের একটি দলকে গভীর প্রজ্ঞা অর্জন করতে বলেছেন। শুধু দ্বীনের জ্ঞান অর্জন করাকে তা'আল্লুম (تعل ) বলা হয়। এখানে একথা বলা হয়নি যে, ليتعلموا في الديل 'যেন দ্বীনের জ্ঞান হাসিল করতে পারে' বরং বলা হয়েছে ليتفقهوا فى الديل "যেন দ্বীনের গভীর প্রজ্ঞা হাসিল করতে পারে।"

ফিক্‌হ অর্থ বুঝা, অনুধাবন করা। صيغة مجرد এর باب تفعل থেকে তাফাক্কুহ্‌ (تفقو) এর অর্থ হয় দ্বীনি ইলমে গভীর প্রজ্ঞা ও দক্ষতা অর্জন করা। আর এর জন্য প্রয়োজন হয় পরিশ্রম ও সাধনার। সে মতে বাক্যের মর্মার্থ হয়, কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্বীনি বিষয়ে গভীর প্রজ্ঞা ও দক্ষতা হাসিল করা। আর তাই দেখতে পাই, দ্বীনি ইল্‌ম ও আলিমের ফযীলত বর্ণনার পাশাপাশি ফিক্‌হ ও ফকীহ্‌ এর খাস ফযীলত বলে দেওয়া হয়েছে।

সাইয়িদুল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনٍ لىم ً ىقِّهٍوي فًىٍ الدِّيٍلفيا يػنىيػٍر بًو خيرًدً اللهيي " আল্লাহ্‌ তা'আলা যে ব্যক্তির কল্যান চান, তাঁকে দ্বীনের ফিক্‌হ দান করেন।" আরো দেখতে পাই, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস রা. এর খেদমতে খুশী হয়ে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু'আ করেছিলেন ف اللهقهو فى الديل "হে আল্লাহ্‌! তাঁকে দ্বীনের গভীর প্রজ্ঞা দান করুন"। এখানে فقهو তথা ফিক্‌হের ইল্‌ম দান করুন বলে ফকীহ্‌ বানানোর জন্য দু'আ করেছিলেন। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস রা.কে আল্লাহ্‌পাক 'তাফাক্কুহ্‌ ফীদ্‌ দ্বীন' এর এমন ইল্‌ম দান করেছিলেন যে, তিনি একজন অতি উঁচু মাপের মুজতাহিদ ও রয়ীসুল মুফাস্‌সিরীন হতে পেরেছিলেন।

নবউদ্ভাবিত প্রশ্নের উত্তর প্রদানে ফিক্‌হে ইসলামীর নিয়ম : একটি বিষয় পরিষ্..ার যে, উদ্ভূত সমস্যার সমাধান যদি সুস্পষ্টভাবে 'কুরআন মাজীদে বা হাদীস শরীফে থাকে তাহলে তার জন্য কষ্ট-পরিশ্রম করে গভীর প্রজ্ঞা অর্জন করে তার উত্তর বা সমাধান প্রদানের প্রয়োজন হয় না, হয় না সে সম্পর্কে কারো কাছে জিজ্ঞাসা করার। আর সে বিষয়টির সুস্পষ্ট উত্তর যদি কুরআন ও হাদীসে না থাকে, তখন প্রয়োজন হয় কুরআন বা হাদীস শরীফে এ বিষয়ে সংক্ষিপ্ত, অস্পষ্টভাবে, ইঙ্গিতে বা গুপ্তভাবে কোনো সমাধান আছে কিনা, অথবা এর কোনো নযীর আছে কিনা, যার হুকুমের সাদৃশ্যের ভিত্তির সাথে মিলিয়ে নব উদ্ভাবিত প্রশ্নের উত্তর ঐ একই হুকুমে দেওয়া যায়।

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।