হযরত জালালুদ্দীন সুয়ূতী র. ইমাম নববী র. এর التقري কিতাবের উক্ত আলোচনার টীকাতে বলেন, يذكر ابل الصالح ك المصنف ل-كتب ىهنا ك فى ساةرو-لما ذكر سول ىذا ال رط, كونو فى الفضاةل ك نحوىا, ك ذكر شيخ االسالـ لو : ثالثة شركط: احدىا : اف يكوف الضعف كىو غير شديد , فيخرج مل انفرد مل الكذابيل ك المتهميل بالكذب كمل فحشغلطو.كالثانى:أف يندرج تحت اصل معموؿ بو .ك الثالث:أف ال يعتقد عند العمل بوثبوتو , بل يعتقد االحتياط. كىذاف ذكرىما ابل عبد السالـ ك ابل دقيق العيد ك قيل: اليجوز العمل بو مطلقا, ك قيل: يعمل بو مطلقا. ইবনুস সালাহ র. এবং 'তাকরীব' কিতাবের লেখক ইমাম নববী র. শুধু একটি শর্তই উলেস্নখ করেছেন। আর তা হলো, য'ঈফ হাদীস শুধু ফযীলত ও এজাতীয় ক্ষেত্রে বর্ণনা করা জায়েয। কিন্তু শাইখুল ইসলাম (হাফিয ইবনে হাজার র.) য'ঈফ হাদীসের ওপর আমলের জন্য তিনটি শর্ত উলেস্নখ করেছেন। হাফিয ইবনে হাজার র. এর উলেস্নখিত তিন শর্ত : ১. প্রথমটি সর্বজন স্বীকৃত অর্থাৎ হাদীসটি যেন অধিক দুর্বল না হয়। এ শর্তের ভিত্তিতে মিথ্যুক, মিথ্যার দোষে দোষী এবং অস্বাভাবিক ভুলকারীদের স্বতন্ত্রভাবে বর্ণিত হাদীস বাদ পড়ে যাবে। ২. যে বিষয়টি হাদীসে এসেছে (শরীয়তে) তার মূল প্রমাণিত থাকতে হবে। অতএব (শরীয়তে) যে বিষয়ের কোনো ভিত্তি নেই, তা য'ঈফ হাদীসে বর্ণিত হলেও বাদ পড়ে যাবে। ৩. উক্ত য'ঈফ হাদীসের ওপর আমল করার সময় এ বিশ্বাস করা যাবে না যে, (শরীয়তে) বিষয়টি প্রমাণিত। এর কারণ হলো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি যেন এমন কথা সম্পর্কিত করা না হয় যা তিনি বলেননি। হাফিয ইবনে হাজার র. বলেন, শেষের দুটি শর্ত ইবনু আব্দিস সালাম ও তাঁর ছাত্র ইবনু দাকীকিল ঈদ থেকে বর্ণিত। কেউ বলেছেন কোনো ক্ষেত্রেই য'ঈফ হাদীসের ওপর আমল করা যাবে না। আবার কেউ বলেছেন সকল ক্ষেত্রেই য'ঈফ হাদীসের ওপর আমল করা যাবে। হাফিয ইবনুল হুমাম র. এর الفتح القدير কিতাবের ভাষ্য :
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।