মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হাফিয ইরাকী شرح ألفية الحديث কিতাবে ২৮৫ বলেন, أما غير الموضوع فجوزكا التساىل فىإسناده كركايتو مل غير بياف ضعفوإذا كاف فى غير امام مل المواعظ ك القصص ك فضاةل ك الترىي حكاـ ك العقاةد , بل فى الترغيعماؿ ك نحوىا ,إذا كاف فى امحكاـ ال رعية مل الحالؿ ك الحراـ ك غيرىماأك فى العقاةد كصفات الله يركا التساىل فى ذلك. ك ممل نص على تعالى ك ما يجوز ك يستحيل عليو , ك نحو ذلك , فل ذلك مل امةمة : عبد الرحمل بل مهدم, كأحمد ابل حنبل , ك عبد الله بل المبارؾ ك غيرى . মাওযূ হাদীস ছাড়া য'ঈফ হাদীসের সনদে শিথিলতা ওলামায়ে কেরাম জায়েয করেছেন। এবং য'ঈফ হাদীসের হুকুম বর্ণনা ছাড়াই এ প্রকার হাদীস বর্ণনা করাকে ওলামে কেরাম জায়েয বলেছেন, যদি এ য'ঈফ হাদীস শরীয়তের আহ্‌কাম ও আকাইদ বিষয়ক না হয়। এবং ওয়াজ-নসীহত, কিচ্ছা-কাহিনী, ফযীলতের আমল ইত্যাদি বিষয়ে তারগীব তারহীব তথা উৎসাহমূলক ও ভীতিপ্রদর্শনমূলক য'ঈফ হাদীস বর্ণনা করা ওলামায়ে কেরাম জায়েয বলেছেন। আর শরীয়তের আহ্‌কাম যেমন হালাল-হারাম এবং আকীদাগত বিষয় যেমন আল্লাহ্‌ তা'আলার সিফাত বিষয়ক হাদীস ইত্যাদি বিষয়ে য'ঈফ হাদীস বর্ণনায় শিথিলতা করা ওলামায়ে কেরাম জায়েয বলেননি। ইমামদের মধ্যে যারা উক্ত বিষয়ে জায়েযের পক্ষে বক্তব্য প্রদান করেছেন তাঁরা হলেন, আব্দুর রহ্‌মান ইবনে মাহ্‌দী, আহ্‌মাদ বিন হাম্বল, আব্দুল্লাহ্‌ ইবনে মুবারক র. ইত্যাদি জগদ্বিখ্যাত ইমাম। ইমাম নববী র. এর التقري কিতাবের ভাষ্য : ইমাম নববী র التقري .কিতাবে ২৮৬ বলেন, يجوز عندأىل الحديث التساىل فى امسانيد الضعيع مل الضعيف , ك العمل بو مل غير بياف ضعفو فىفة, كركاية ما سول الموضو غير صفات الله ك امحكاـ. মাওযূ হাদীস ছাড়া য'ঈফ হাদীসের সনদের ক্ষেত্রে ও য'ঈফ হাদীস বর্ণনায় মুহাদ্দিসগণ শিথিলতা জায়েয বলেছেন। এবং য'ঈফ হাদীসের ক্ষেত্রে হাদীসের হুকুম বর্ণনা করা ছাড়া তাঁরা য'ঈফ হাদীসের ওপর আমল করাকে জায়েয বলেছেন। তবে আল্লাহ্‌ তা'আলার সিফাত ও আহ্‌কামের ক্ষেত্রে জায়েয নেই। ইমাম জালালুদ্দীন সুয়ূতী র. এর ব্যাখ্যা :

২৮৫ খ. ২, পৃ. ২৯১ ২৮৬ পৃ. ১৯৬

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।