হয়েছিলো সাহাবী ও তাবে'ঈদের আমল। (এজন্য এ হাদীসগুলো প্রাধান্য পাওয়ার বিষয়টি স্বতঃসিদ্ধ এবং এ হাদীসগুলো অনুযায়ী যে আমল উম্মতে মুসলিমার মধ্যে চে.দ্দশত বছর যাবত চালু রয়েছে তা অধিক শক্তিশালী।) আমলের ব্যাপকতার কারণে হাদীসের অবস্থান দৃঢ় হয় : যদি তর্কের খাতিরে মেনে নেওয়াও হয়, এ হাদীসগুলোর বর্ণনাকারী দুর্বল তথাপি এ হাদীসগুলোর ওপর প্রথম শতাব্দীর বহু সংখ্যক সাহাবী ও তাবে'ঈর আমল করা দ্বারা হাদীসগুলো শক্তিশালী ও সহীহ্ হয়ে যায় । কারণ, হাদীস বিশারদদের স্বতঃসিদ্ধ মূলনীতি হলো, أف الركاية الضعيفة يصححها العمل অর্থাৎ, নিশ্চয় একটি দুর্বল হাদীসের সাথে (সাহাবা ও তাবে'ঈর) আমল যুক্ত হলে হাদীসটি শক্তিশালী হয়ে যায়। মুতাকাদ্দিমীন ও মুতাআখ্খিরীনের মানহাজ : এখানে উলেস্নখ্য যে, ইসলামী আকীদাসমূহ দু'ভাবে লিপিবদ্ধ হয়েছে। এক. পূর্ববর্তীদের রীতি অনুসারে, দুই. পরবর্তীদের রীতি অনুসারে। কোনো ইমাম প্রথম প্রকারকে কোনো একদিকের বিবেচনায় প্রাধান্য দিয়েছেন। আর কোনো ইমাম অপর কোনো বিষয়ের বিবেচনায় দ্বিতীয় প্রকারকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তীতে যিনি চেয়েছেন এ দু'পদ্ধতিতে পর্যালোচনা ও গবেষণা করে তাঁর কাছে যে পদ্ধতি প্রাধান্যযোগ্য মনে হয়েছে সে ঐ মানহাজই গ্রহণ করেছেন। (ঠিক একইভাবে পূর্ববর্তী ইমামগণের মানদণ্ড হিসেবে যিনি গবেষণা করেছেন তিনি হানাফী ও মালেকী মাযহাব গ্রহণ করেছেন। আর যিনি চেয়েছেন পরবর্তী ইমামগণের মানদণ্ড হিসেবে তিনি শাফে'ঈ ও হাম্বলী মাযহাব গ্রহণ করেছেন।) পাঠক! ঠিক একই রকম পার্থক্য পূর্বে আলোচিত দু'ফিক্হের দু'পদ্ধতির মধ্যে, অর্থাৎ এক. মুতাকাদ্দিমীনের তথা পূর্ববর্তী ইমাম মুজতাহিদীনের ফিক্হ। দুই. মুতাআখ্খিরীনের তথা পরবর্তী ইমাম মুজতাহিদীনের ফিক্হ। পূর্ববর্তী ফিক্হের উৎস হলো, প্রথম শতাব্দীর সাহাবী ও তাবে'ঈগণের আমল। আর পরবর্তী ফিক্হের উৎস হলো, হাদীস বর্ণনাকারীদের দোষ-গুণের আলোচনার ওপর। যে ব্যক্তি হাদীস বর্ণনাকারীদের জীবনী গ্রন্থগুলো ব্যাপকভাবে অধ্যয়ন করেছেন, তিনি বিস্ময়ের সাথে লক্ষ করেছেন, এমন এমন রাবী তথা হাদীস বর্ণনাকারী রয়েছেন যারা দ্বীনের অন্যতম স্তম্ভস্বরূপ। কিন্তু তাঁদের ব্যাপারে প্রচুর নিন্দা বর্ণিত হয়েছে। এমন কি (বাস্তবতা জানা না থাকলে) মনে হবে তিনি দ্বীনকে ধ্বংস করেছেন এবং মুসলিম উম্মাহ্র মধ্যে তাঁর দৃষ্টান্ত আব্দুল্লাহ্ ইবনে সাবার অনুরূপ। আবার এমন রাবী রয়েছে, যে প্রকৃতপক্ষে দ্বীনের দুশমন কিন্তু তাঁর বর্ণিত হাদীসকে সহীহ্ বলা হয়েছে। যেমন মু'তাযিলাদের মধ্যে সীমালঙ্ঘনকারী, শিয়া, রাফেযী ও মন্দ বিদ'আতীদের পক্ষে জীবন উৎসর্গকারী ইত্যাদি।
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।