এ "ইল্মু আসমাইর রিজাল" এর মানদণ্ডে উত্তীর্ণ বর্ণনাকারীর হাদীস অনুযায়ী পরবতীর্ ফকীহ্গণ আমল করতেন, অর্থাৎ এ ইল্মু আসমাইর রিজালই মুতাআখ্খিরীন তথা পরবর্তী ইমামদের হাদীস যাচাই-বাছাই ও গ্রহণের মানদণ্ড এবং এ মানদণ্ডের ভিত্তিতে তাঁরা আমল নির্ধারণ করেন। পাঠক! যিনি হাদীস বর্ণনাকারীদের জীবনী অর্থাৎ ইল্মু আসমাইর রিজালের গ্রন্থগুলো পাঠ করেছেন, তিনি খুব ভালোভাবেই লক্ষ করেছেন; একজন হাদীস বর্ণনাকারীকে এক ইমাম গ্রহণযোগ্য বলছেন, আবার অন্য ইমাম অগ্রহণযোগ্য বলছেন। অর্থাৎ একজন হাদীস বর্ণনাকারী সম্পর্কে পরস্পর বিরোধী মতামত পাওয়া যাচ্ছে। একই রাবী সম্পর্কে বিপরীতধর্মী মতামতের কারণ : এর কারণ হলো, প্রকৃতপক্ষে একজন বর্ণনাকারীর অবস্থা পরবর্তী প্রজন্মের চেয়ে তার সমসাময়িকরাই ভালো জানেন এবং সমসাময়িকরা ছাড়া একজন বর্ণনাকারীর (দোষ-গুণ) সম্পর্কে অবগত হওয়া সম্ভব নয়। আর এটি অবাস্তব নয় যে, সমসাময়িক কেউ বর্ণনাকারীর বাহ্যিক অবস্থা দেখে বর্ণনাকারীকে নিষ্ঠাবান মনে করেছেন, কিন্তু বর্ণনাকারীর এমন কোনো দোষ রয়েছে, যে দোষ সম্পর্কে সমসাময়িক এ ব্যক্তি অবগত হতে পারেননি। কিন্তু অপর কোনো সমসাময়িক ব্যক্তি বর্ণনাকারীর উক্ত দোষ সম্পর্কে জানতে পেরেছেন। ফলে বর্ণনাকারীর উক্ত দোষ তার অপর সমসাময়িক ব্যক্তি দ্বারা প্রকাশ পেয়েছে। আর এ কারণেই একজন বর্ণনাকারী সম্পর্কে তাঁর সমসাময়িকদের থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ একজন তাকে নিষ্ঠাবান বলছেন, আর অপরজন তার দোষ বর্ণনা করছেন। এসব বিষয়ের প্রতি লক্ষ করেই হাদীসের ইমামগণ একটি মূলনীতি নির্ধারণ করেছেন। أف الجرح مقدـ على التعديل অর্থাৎ, রাবীর দোষের বর্ণনা গুণের বর্ণনার ওপর প্রাধান্য পাবে। যাহোক, ইমাম মুজতাহিদগণের এ মানদণ্ড নির্ধারণে পার্থক্যের কারণেই, পূর্ববর্তী ইমামদের ফিক্হ ও পরবতীর্ ইমামদের ফিক্হের মধ্যে পার্থক্য হয়ে গেছে। পরবর্তী ইমাম মুজতাহিদদের নিকট হাদীস এসেছে, তাঁরা যে হাদীসের বর্ণনাকারীদের নিষ্ঠাবান মনে করেছেন সে হাদীস গ্রহণ করেছেন। আর যে হাদীসগুলো তাঁদের নিকট এ হাদীসগুলোর বিরোধী মনে হয়েছে তাঁরা তা ত্যাগ করেছেন। অথচ তাঁদের নিকট যে হাদীসগুলো বিরোধী মনে হয়েছে, এ হাদীসগুলোর বর্ণনাকারীগণও পূর্ববর্তী মুজতাহিদ ইমামগণের নিকট নিষ্ঠাবান ছিলেন। তাই এ হাদীসগুলোও পূর্ববর্তী মুজতাহিদগণের নিকট সহীহ্ ছিলো। সাথে সাথে এ হাদীসগুলোর সমর্থনে যুক্ত
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।