রেখেই ফকীহ্গণ স্পষ্টভাবে বলেন, "সাহাবীদের আমল শরীয়তের অন্যতম একটি দলীল।"
ফিক্হে ইরাকীর উৎস : পূর্বের আলোচনা থেকে পাঠকদের সামনে একটি বিষয় স্পষ্ট হয়েছে যে, ইরাকের ইমাম মুজতাহিদগণের ফিক্হ, হযরত ইবনে মাস'ঊদ রা. এর তা'লীম বা শিক্ষারই শাখা-প্রশাখা। (অর্থাৎ যে তা'লীম ও শিক্ষা তিনি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে গ্রহণ করেছিলেন, সে তা'লীম ও শিক্ষারই শাখা-প্রশাখা ইরাকের ইমাম মুজতাহিদগণের ফিক্হ।) আর এ ফিক্হের ওপরই ইরাকে অবস্থানরত সাহাবী ও তাবে'ঈগণের আমল ব্যাপকভাবে প্রচলিত ছিলো। সাথে সাথে হযরত আলী রা. ও ইবনে আব্বাস রা. এর অনেক ফাত্ওয়া ও ফিক্হী সমাধান ইরাকের এ ফিক্হের অনুকূলে ছিলো। এখানে উলেস্নখ্য যে, ইমাম মালেক র. এর ফিক্হও ইরাকের ফিক্হের অনেক নিকটবতী। পাঠক! এ হলো ইরাক ও আরব অঞ্চলের ফিক্হ, যে ফিক্হকে অনুসরণ করেছেন হিজরী দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগের বিভিন্ন অঞ্চলের বিজ্ঞ ফকীহ্গণ। ইলমু আসমাইর রিজালের প্রয়োজনীয়তা : আর মুতাআখ্খিরীন তথা পরবর্তী ইমামগণের ফিক্হ হচ্ছে ঐ সকল ইমামের ফিক্হ যাদের প্রকাশ ঘটেছে হিজরী দ্বিতীয় শতাব্দীর শেষ ও তৃতীয় শতাব্দীর শুরুর দিকে। যখন তাবে'ঈ ও তাবে-তাবে'ঈগণের সমসাময়িক ও তাবে'ঈগণের অনুসারী পূর্ববর্তী ইমামগণ গত হয়ে গেছেন। এজন্য পরবতীর্ এ সকল ইমাম পূর্ববতীর্দের আমল স্বচক্ষে দেখার সুযোগ পাননি। পরবতীর্ এ ফকীহ্গণ পেয়েছিলেন শুধু বিপরীত অর্থবোধক হাদীস। অর্থাৎ পূর্ববর্তী ইমামগণের সামনে যেমন বিপরীত অর্থবোধক হাদীসের সাথে সাহাবী- তাবে'ঈগণের আমল ছিলো, পরবতীর্ ফকীহ্গণের সামনে শুধু বিপরীত অর্থবোধক হাদীস ছিলো। পূর্ববর্তী ইমামগণের সমসাময়িক সাহাবী-তাবে'ঈগণের আমল ছিলো না। এজন্য পরবতীর্ ফকীহ্ ও ইমামগণ পূর্ববর্তী ইমামগণের সমসাময়িক সাহাবী- তাবে'ঈগণের আমল দেখার সুযোগ পাননি। তাই পরবতীর্ এ সকল ইমাম বিপরীত অর্থবোধক হাদীস যাচাই-বাছাই ও গ্রহণের ক্ষেত্রে হাদীস বর্ণনাকারীদের প্রতি দৃষ্টি দেন। অর্থাৎ এ সময়ে এসে হাদীসের বর্ণনাকারী গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য এ ব্যাপারে ব্যাপক পর্যালোচনা শুরু হয়। হাদীস বর্ণনাকারী সম্পর্কে এরূপ পর্যালোচনার নামকরণ করা হয় 'ইল্মু আসমাইর রিজাল'।