মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

করতেন না। তবে এ ক্ষেত্রে তাঁরা সাহাবী ও তাবে'ঈগণের আমলের অনুকূলে না থাকা হাদীসের (গ্রহণযোগ্য) ব্যাখ্যা প্রদান করতেন। এখানে আমাদের একটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন যে, সাহাবী ও তাবে'ঈগণ খায়রুল কুরূনে (উত্তম যামানায়) জীবন অতিবাহিত করেছেন। অপরদিকে পরবতীর্ উম্মতে মুহাম্মাদীকে দ্বীন ও শরীয়ত পালনে তাঁদের অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে কুরআনে বর্ণিত নির্দেশ পূর্বে তুলে ধরা হয়েছে।

সাহাবী ও তাবে'ঈদের আমল শরীয়তের অন্যতম একটি দলীল : হাদীসে এ বিষয়ে নির্দেশ রয়েছে। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, أصحابي أمنة ممتي (আমার সাহাবীগণ আমার উম্মতের জন্য দ্বীনের আমানতদার) অপর হাদীসে বর্ণিত হয়েছে, ما أنا عليو كأصحابي (আমি এবং আমার সাহাবীগণ যে মতাদর্শের ওপর আছি) তাই সাহাবী ও তাবে'ঈদের আমল, শরীয়তের অন্যান্য দলীলের ন্যায় একটি শক্তিশালী দলীল। বিষয়টি আরো স্পষ্ট হয় উম্মতে মুহাম্মাদীর তারাবীহ্‌তে কুরআন খতমের প্রতি দৃষ্টি দিলে। কারণ এ ব্যাপারে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো আমল বর্ণিত হয়নি, এমন কি সাহাবীগণ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হায়াতে জিন্দেগীতে তারাবীহের নামাযে কুরআন খতম করেছেন, এমন কোনো বর্ণনা পাওয়া যায়নি। পাওয়া গেলে হয়তো বলার অবকাশ থাকতো, 'অনুমোদনসূচক হাদীস রয়েছে। (কিন্তু এমন কোনো অবকাশ নেই)। তাই উম্মতে মুহাম্মাদীর তারাবীহ্‌তে কুরআন খতম সাহাবী ও তাবে'ঈদের আমল দ্বারা প্রমাণিত। একইভাবে জামা'আতের সাথে তারাবীহ্‌ নামায আদায় করা। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের নিয়ে জামা'আতের সাথে তারাবীহ্‌ আদায় করেছিলেন, অতঃপর বর্জন করেছিলেন, এবং সাহাবীদেরও জামা'আতের সাথে তারাবীহ্‌ আদায়ের নির্দেশ দেননি। তাই এটি (জামা'আতের সাথে তারাবীহ্‌ আদায়) কেমন যেন রহিত হওয়ার মতো হয়ে গিয়েছিলো। এখানে এটিও লক্ষণীয় যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামা'আতের সাথে তারাবীহ্‌ বর্জন করার পর সাহাবীগণ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হায়াতে জিন্দেগীতে জামা'আতের সাথে তারাবীহ্‌ আদায় করেছেন, এমন কোনো বর্ণনাও পাওয়া যায় না। পাওয়া গেলে 'অনুমোদনসূচক হাদীস রয়েছে' বলার অবকাশ থাকতো (কিন্তু বলার অবকাশ নেই)। এজন্য জামা'আতের সাথে তারাবীহ্‌র নামায আদায়ও সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। এ বিষয়টি সামনে

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।