অপর এক হাদীসে বর্ণিত হয়েছে, يضع يمينو كاف النبي صلي الله عليو كسل علي شمالو হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে ডান হাত বাম হাতের ওপর রাখতেন। উক্ত হাদীস কিন্তু ي مل حالة القومة অর্থাৎ, রুকু থেকে দণ্ডায়মান হওয়ার পরও হাত বাঁধাকে অন্তভুর্ক্ত করে। (যেভাবে কিরাত পড়ার সময় রাখা হয়।) তবে পরবর্তী কোনো একজন সাহাবী বা তাবে'ঈ থেকে এরূপ আমল বর্ণিত হয়নি। অর্থাৎ, রুকু থেকে দণ্ডায়মান হওয়ার পরও ডানহাত বামহাতের ওপর রেখেছেন এমন কোনো হাদীস পাওয়া যায়নি। এক্ষেত্রেও হাদীস আমলের বিপরীত প্রমাণিত হলো। এক হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, فصلوا كتما أدر فاقضوا كما فاتك তোমরা (ইমামের সাথে) নামায যতটুকু অংশ পাবে, তা আদায় করবে। আর যতটুকু ছুটে যাবে তা কাযা করবে। (অর্থাৎ ইমামের সালাম ফেরানোর পর তা পড়ে নিবে) এ হাদীসের অর্থে ঐ ব্যক্তিও অন্তর্ভুক্ত যে ইমামের সাথে রুকূ' পাননি, কিন্তু দু'সিজদা ও তাশাহ্হুদ পেয়েছেন। এ ব্যক্তি ইমামের সাথে যতটুকু অংশ পেয়েছেন (অর্থাৎ দু'সিজদাহ ও তাশাহ্হুদ) সকলের মতে কাযা করা আবশ্যক। এটি কিন্তু হাদীসের ভাষ্য فصلوا كتما أدر (তোমরা [ইমামের সাথে] নামাযের যতটুকু অংশ পেয়েছ) এর ব্যাপক অর্থের বিপরীত। এভাবে তুমি যদি হাদীস ভাণ্ডারের প্রতি দৃষ্টি দাও, এরূপ প্রচুর উদাহরণ দেখতে পাবে, সাহাবী তাবে'ঈগণ হাদীস বর্ণনা করেছেন কিন্তু সে হাদীস অনুযায়ী আমল করছেন না। আর সাহাবী ও তাবে'ঈগণ যেহেতু হিদায়াতের ওপর প্রতিষ্ঠিত ছিলেন, তাই আমাদেরকে তাঁদের অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সাহাবী-তাবে'ঈগণ নিজের বর্ণিত হাদীস অনুযায়ী যখন আমল করছেন না, এতে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে তাঁদের বর্ণিত হাদীসে কোনো গুপ্ত দোষ রয়েছে, যে কারণে তাঁরা ঐ হাদীস অনুযায়ী আমল করছেন না। আমলে মুতাওয়ারিছের একটি সূক্ষ্ণ দিক : ঠিক এ দিকটির বিবেচনায় ইরাকের পূর্ববতীর্ নেককার ইমামগণ, বিপরীত অর্থবোধক হাদীস গ্রহণ করা না করার ক্ষেত্রে সাহাবী ও তাবে'ঈগণের আমলকে মানদণ্ড নির্ধারণ করেছেন, অর্থাৎ বিপরীত অর্থবোধক হাদীসগুলোর মধ্যে যে হাদীস, সাহাবী ও তাবে'ঈগণের আমলের অনুকূলে ছিলো তাঁরা আমলের জন্য সে হাদীস গ্রহণ করতেন। আর বিপরীত অর্থবোধক হাদীসগুলোর মধ্যে যে হাদীস, সাহাবী ও তাবে'ঈগণের আমলের অনুকূলে ছিলো না, তাঁরা আমলের জন্য সে হাদীস গ্রহণ
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।