এ আয়াতগুলো আমাদেরকে তাঁদের (সাহাবী-তাবে'ঈদের) অনুসরণের নির্দেশ করছে। শরীয়তের এসব বিষয়কে সামনে রেখে ইরাকের ফকীহ্গণ মূলনীতি প্রণয়ন করেছেন, إذا ثبت عل الراكم حديث كالعمل بخالفو ال يعمل بالحديث بل يعمل بالعمل অর্থাৎ, যখন কোনো বর্ণনাকারী থেকে হাদীস এক রকম বর্ণিত হয়, আর উক্ত বর্ণনাকারীর আমল, বর্ণিত হাদীসের খিলাফ (বিপরীত) হয়; তখন বর্ণনাকারীর বর্ণিত হাদীসের ওপর আমল না করে, বর্ণনাকারীর আমল অনুযায়ী আমল করতে হবে। ইমাম মালেক র. এরও এ নীতি ছিলো। এজন্য হাদীসের মধ্যে মতভেদ দেখলে তিনি মদীনাবাসীর আমল অনুযায়ী আমল করতেন। আমলহীন কিছু গ্রহণযোগ্য বর্ণনা : যাহোক, সাহাবী ও তাবে'ঈগণ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এমন অনেক হাদীস বর্ণনা করেছেন, যে হাদীস অনুযায়ী তাঁরা আমল করতেন না। যেমন, ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, جمع بيل الظهر ك العصر في المدينة كالمغرب أف النبي صلى الله عليو ك سل كالع ا مل غير خوؼ كالمطر নিশ্চয় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনাতে কোনোরূপ ভয়-ভীতি ও বৃষ্টি বাদল ছাড়াই, যোহর ও আছর নামায একত্রে এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করেন। অনুরূপভাবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অসুস্থকালীন নামাযের বর্ণনা সম্বলিত হাদীস। অর্থাৎ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবূ বকর রা.কে সাহাবীগণের ইমামতি করতে নির্দেশ দিলেন। নির্দেশ অনুযায়ী হযরত আবূ বকর রা. সাহাবীদের নিয়ে নামাযে দাঁড়ালেন। এ সময় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাযে উপস্থিত হয়ে হযরত আবূ বকর রা. এর পাশে দাঁড়ালেন। উক্ত নামাযে সাহাবীরা হযরত আবূ বকর রা. এর ইকতিদা করেছিলেন, আর হযরত আবূ বকর রা. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইকতিদা করেছিলেন। ফলে নামায আদায় হয়েছিলো দু'তাহ্রীমা দ্বারা, দু'জনের ইমামতিতে। (অসুস্থকালীন নামাযের) এ হাদীস কিন্তু এরূপই বোঝাচ্ছে। তবে এ হাদীস যে সকল রাবী বা বর্ণনাকারী বর্ণনা করেছেন তাঁদের কোনো একজন সাহাবী বা তাবে'ঈ কিন্তু, এভাবে নামায আদায় করেননি।
— পৃষ্ঠা ২০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।