এবং রেওয়ায়াত ও ঙ্বপরিত্যপূর্ণ হাদীস গ্রহণের ক্ষেত্রে এ আমলে মুতাওয়ারিছকেই মানদণ্ড নির্ধারণ করেন। (অর্থাৎ, ঙ্বপরিত্যপূর্ণ হাদীস গ্রহণের ক্ষেত্রে তাঁরা লক্ষ রাখতেন, অধিকাংশ সাহাবী ও তাবে'ঈ কোন্ হাদীস অনুযায়ী আমল করতেন।) এর অন্যতম কারণ হলো, ইমামগণ প্রত্যক্ষ করলেন, একজন রাবী (হাদীস বর্ণনাকারী) একটি হাদীস বর্ণনা করছেন কিন্তু, সে রাবীই উক্ত হাদীস অনুযায়ী আমল করছেন না এবং তাঁরা এটিও প্রত্যক্ষ করলেন, একজন রাবী থেকে হাদীস বর্ণিত হচ্ছে এক রকম, আর সে রাবী থেকেই আমল সংঘটিত হচ্ছে ভিন্ন রকম। ইমামগণ এ অবস্থা প্রত্যক্ষ করে, এমন রাবীর (বর্ণনাকারীর) আমলকে গ্রহণ করেন এবং তাঁর বর্ণিত হাদীসের ব্যাখ্যা প্রদান করেন। আমল প্রাধান্য পাওয়ার কারণ : ইমামদের, সাহাবা ও অধিকাংশ তাবে'ঈর আমল গ্রহণ করার কারণ হলো, সাহাবা ও অধিকাংশ তাবে'ঈ থেকে কল্পনা করা যায় না যে, তাঁরা একটি হাদীস বর্ণনা করবেন কিন্তু সে হাদীস অনুযায়ী আমল করবেন না। (সাহাবীদের রা. জীবনী গ্রন্থগুলোর সাথে যিনি পরিচিত তার কাছে এ বিষয়গুলো পরিষ্..ার।) এটি সর্বজন স্বীকৃত যে, কোনো রাবী বর্ণিত হাদীসের বিপরীত আমল করলে রাবীর (হাদীস বর্ণনাকারীর) আদালাত তথা সত্যনিষ্ঠতা বিলুপ্ত হয়ে যায়। (এজন্য কোনো রাবী যখন একটি হাদীস বর্ণনা করেন, আর সে হাদীস অনুযায়ী তিনি আমল না করেন, তখন এটি অনিবার্য হয়ে পড়ে যে, রাবীর বর্ণিত উক্ত হাদীসটি আমলযোগ্য নয়)। হয়ত হাদীসটি মানসূখ (অন্য আয়াত বা হাদীস দ্বারা রহিত) হয়ে গেছে। বা হাদীসটির ভিন্ন ব্যাখ্যা রয়েছে অথবা হাদীসটির মধ্যে এমন কোনো সুপ্ত দোষ রয়েছে, যার কারণে উক্ত হাদীসের ওপর আমল করা যায় না। (এটি জানার কারণেই রাবী উক্ত হাদীসের ওপর আমল ত্যাগ করেছেন।) অপরদিকে ইমামগণ যে সাহাবী-তাবে'ঈগণের অনুসরণ করেছেন, সে সাহাবী-তাবে'ঈগণ খায়রুল কুরূনের (উত্তম যামানার) লোক, তাঁদের মর্যাদায় অনেক আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ্ তা'আলা বলেন, ب حساف) (كالسابقوف امكلوف مل المهاجريل كامنصار كالذيل اتبعوى (كمل ي اقق الرسوؿ مل بعد ما تبيل لو الهدل ك يتبع غير سبيل الم منيل)
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।