প্রদান করেছেন (না'ঊযু বিল্লাহ্)। এমন কোনো বর্ণনা বা উদ্ধৃতি (ইসলামী জ্ঞানভাণ্ডারে) পাওয়া যায়নি। (মূলত লেখক, লিখার আদব রক্ষা করে বলেছেন, কোনো একজন সাহাবী থেকেও এমন কোনো বর্ণনা পাওয়া যায়নি। বাস্তবকথা হলো, এমন কোনো বর্ণনা ইসলামী ইতিহাসে নেই। সাধারণ মানুষদের বোঝার জন্য বিষয়টি খুলে বলা হলো) ওমর রা. বা অন্য কোনো সাহাবী থেকেও এমন কোনো ঘটনা বর্ণিত হয়নি। (যিনি হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীদের জীবন চরিত সামান্যও অধ্যয়ন করেছেন তিনি জানেন) কোনো ব্যক্তি সাহাবীদের সামনে সুন্নাহ্র ব্যতিμম আমল করবে, আর সাহাবীগণ চুপ থাকবেন, এটি অকল্পনীয় ও অসম্ভব ব্যাপার। (নামায- রোযা ও অন্যান্য ইবাদতের ক্ষেত্রেতো এটি কল্পনা থেকে যোজন-যোজন দূরে।) ইবনে মাস'ঊদ রা. এর মাযহাবের গ্রহণযোগ্যতা : যাহোক, সাহাবীগণের যুগে ইবনে মাস'ঊদ রা. এর শিক্ষার প্রতি কোনোরূপ প্রশ্ন উত্থাপিত না হওয়া এবং এ যুগে তাঁর শিক্ষার ব্যাপক প্রচার-প্রসার হওয়া, এবং এর প্রতি সাহাবীদের নীরব সমর্থন প্রদান, "ইজমায়ে সুকূতী" বা সাহাবীদের নীরব ইজমা'র প্রমাণ বহন করে। ঠিক যেমনিভাবে কুরআন সংকলনের ব্যাপারে সাহাবাগণের নীরব ইজমা' সংঘটিত হয়েছিলো। ইবনে মাস'ঊদ রা. এর ইন্তিকালের পর তাঁরই সুযোগ্য দু'জন ছাত্র আলকামা ও আসওয়াদ র. ইবনে মাস'ঊদ র. এর স্থলাভিষিক্ত হন। আলকামা ও আসওয়াদ র. ইরাকবাসীদের ঠিক ঐ ভাবেই শিক্ষা প্রদান করতেন, যেভাবে তাঁদের উস্তাদ ইবনে মাস'ঊদ রা. ইরাকবাসীদের শিক্ষা দিয়েছিলেন। এ জলীলুল কদর তাবে'ঈ আলকামা ও আসওয়াদ র. এর শিক্ষা ও আমলের ব্যাপারেও কেউ প্রশ্ন তোলেনি বা অপছন্দ করেনি।
আমলে মুতাওয়ারিছের স্বরূপ : ইরাকের ফিক্হ ও ফাত্ওয়ার প্রসিদ্ধ ইমামগণের যুগ পর্যন্ত এ ধারাই বিদ্যমান ছিলো। ইরাকের প্রসিদ্ধ ইমামগণ তাঁদের সময়ে এসে হাদীস ও রেওয়ায়াতের বিভিন্নতা অবলোকন করেন। কিছু হাদীস তাঁরা দেখতে পান, ইবনে মাস'ঊদ রা. এর শিক্ষা ও আমলের বিপরীত। এক দিকে সাহাবী ও তাবে'ঈ যুগ থেকে চলে আসা নিরবচ্ছিন্ন আমল, অপর দিকে কিছু বিচ্ছিন্ন রেওয়ায়াত যা সাহাবী ও তাবে'ঈ যুগ থেকে চলে আসা নিরবচ্ছিন্ন আমলের বিপরীত। এ অবস্থায় তাঁরা সাহাবী ও তাবে'ঈদের থেকে চলে আসা নিরবচ্ছিন্ন আমলকে গ্রহণ করেন। অর্থাৎ তাঁরা আমলে মুতাওয়ারিছকে গ্রহণ করেন