ভূমিকা : এটি সর্বজনবিদিত যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণের যামানায় আল্লাহ্ তা'আলার কিতাব কুরআন ব্যতীত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষা সুন্নাহ্ লিখিতভাবে সংকলিত হয়নি। ইসলামের যে আকীদা-বিশ্বাস, হুকুম-আহ্কাম হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদের প্রদান করেছিলেন, তাঁরা সেগুলোই পালন করতেন এবং সংরক্ষণ করে রাখতেন। হযরত ওমর রা. এর যামানায় ইরাক বিজিত হলে, ইরাকের অধিবাসীরা ব্যাপকহারে ইসলাম গ্রহণ করেন। তখন হযরত ওমর রা. ইরাকবাসীদের দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা.কে ইরাকে প্রেরণ করেন। এটি সর্বজন স্বীকৃত যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. অন্যান্য সাহাবী থেকে সুন্নাহ্ সম্পর্কে বেশি জ্ঞান রাখতেন এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আকার-আকৃতি, চাল-চলন, আচার-ব্যবহার ও স্বভাব-চরিত্রেও সর্বাধিক সাদৃশ্যপূর্ণ ছিলেন। (এরূপ বর্ণনা সহীহ্ বুখারীতেও রয়েছে।) হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দ্বীন ও সুন্নাহ্ যা শিখেছিলেন তা নিজে পালন করতেন এবং ইরাকবাসীদের শিক্ষা দিতেন। ফলে তাঁর শিক্ষা ও আমল ইরাকবাসীদের মধ্যে ব্যাপক প্রসার লাভ করে। ইরাকবাসী হজ্জ-ওমরা এবং অন্যান্য প্রয়োজনে মক্কা শরীফ ও মদীনা শরীফ আসা-যাওয়া করতেন। অনুরূপভাবে, বিভিন্ন প্রয়োজনে আরব অঞ্চল থেকেও অনেক সাহাবী ইরাকে আসতেন, সাহাবীগণ ইরাকবাসীদের নামায আদায় ও রোযা রাখতে দেখতেন। সাহাবী ও তাবে'ঈ যুগের হৃদ্যতাপূর্ণ পরিবেশ : উলেস্নখ্য, আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে নামায-রোযা ইবাদতের যে তরিকা বা পদ্ধতি শিখেছেন, ইরাকবাসীদের সেভাবেই শিক্ষা প্রদান করেছেন এবং ইরাকবাসী সে পদ্ধতিতেই নামায-রোযা আদায় করতেন। কিন্তু সাহাবীগণ, আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর প্রদান করা শিক্ষাকে ভুল বলেছিলেন, (ইরাকবাসীর নামায-রোযা আদায় সহীহ্ নয় ফাত্ওয়া দিয়েছিলেন) বা নামায-রোযা আদায়ের নিয়ম নিয়ে ইরাকবাসীর সাথে বিবাদে লিপ্ত হয়েছিলেন অথবা কোনো একজন সাহাবী এরূপ দাবী তুলেছিলেন যে, আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. ইরাকবাসীদের হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শিক্ষার ব্যতিμম শিক্ষা
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।