এমন ব্যক্তিদের যদি মুক্তভাবে হাদীসের ওপর আমল করার সুযোগ দেওয়া হয়, তাহলে সে অগণিত মাসআলাতে পথভ্রষ্ট হয়ে যাবে এবং যারা তার কাছে মাসআলা জানতে আসবে তাদেরকেও সে পথভ্রষ্ট করে ছাড়বে। পাঠক! বাস্তবতাতো এমনই। এজন্য আমাদের কথা হলো, ইসলামের প্রথম যুগ থেকে আজ অবধি মুসলিম উম্মাহ্ যে চার মাযহাব অনুসরণ করে আসছে, এটিই সিরাতে মুস্তাকীম। বাতিল ফেরকা ছাড়া এ চার মাযহাবের বিরোধিতা কখনো কেউ করেনি। তাই এ বিষয়ে সকল মুসলমানের সচেতন থাকতে হবে, যেন কেউ মুসলমান সেজে সহীহ্-য'ঈফের পোশাকে ঈমান হরণ করে নিতে না পারে। আল্লাহ্ তা'আলা আমাদের হিফাযত করুন। আমীন!
২৭৬ শাইখ আব্দুল গাফ্ফার আলহিমসী র., دفع الأوىام عن مسألة القراءة خلف الإمام "দাফ'উল আওহাম আন মাসআলাতিল কিরাতি খালফাল ইমাম" পৃ. ১৫
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।