ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, আলফিক্হুল ইসলামী ও আহ্লে সুন্নাহ্ ওয়াল জামা'আতের ওপর একটি সংক্ষিপ্ত পর্যালোচনা : الحمد هلل رب العالميل كالصلوة كالسالـ على محمد سيد المرسليل كعلى آلو كأصحابو أجمعيل أما بعد আলকুরআন পরিপূর্ণ জীবন বিধান হওয়া সত্ত্বেও সুন্নাহ্র প্রয়োজনীয়তা : আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর প্রেরিত নবুওয়াত ও রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে। তিনি হলেন শেষ নবী ও রাসূল। রিসালাতের সমাপ্তির কারণে তাঁর ওপর নাযিলকৃত আসমানী কিতাব আলকুরআনই সর্বশেষ ঐশীগ্রন্থ। কিয়ামত পর্যন্ত যেমন আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না, তেমনি আর কোনো কিতাবও ওহীর মাধ্যমে নাযিল হবে না। কেয়ামত পর্যন্ত মানুষের জন্য এ আলকুরআনই হলো শেষ ও পরিপূর্ণ জীবন বিধান। আলকুরআন নাযিলের পরিসমাপ্তিতে আল্লাহ্ পাক ইরশাদ করেন, الإسالـ دينا. نعمتي كرضيت لك كأتممت عليك دينك اليوـ أكملت لك "আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীনরূপে মনোনীত করলাম। কিন্তু পুরো আলকুরআন পড়ে সকল বিষয়ের সমাধান সুস্পষ্টরূপে পাওয়া গেলো না। তবে একটি নির্দেশনা পাওয়া গেলো। আর তা হলো আলকুরআনেই আল্লাহ্পাক ইরশাদ করেন : ىوٍؿيوٍا الرَّسيأىطًيػٍعى كىوٍا اللهيأىطًيػٍع "তোমরা আল্লাহ্র ইতা'আত করো, আর ইতা'আত করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর"। কুরআন মাজীদে আরো বলে দেওয়া হয়েছে,َّ إًالىيول إًفٍ ىىوىىلً الٍهي عنٍطًقىا يػىمىك وٍحىي يػهحٍىىك "তিনি নিজ চাহিদামত কোনো কথা বলেন না, এতো আল্লাহ্ প্রেরিত ওহী"। ৩ আর এ কারণেই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী, আমল ও স্বীকৃতি আলকুরআনের পরিপূর্ণ জীবন বিধানের সাথে সংযুক্ত হয়ে পরিপূর্ণতায় সহায়ক হলো।
উদাহরণ স্বরূপ বলা যায়, আল্লাহ্ পাক আলকুরআনে শুধুমাত্র أقيموا الصلوة 'নামায আদায় করো' বলেছেন। কিন্তু সালাত বা নামায আদায়ের ধরণ সম্পর্কে বিস্তারিত বলেননি। এ বিস্তারিত পদ্ধতি আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া
২ সূরা মাইদা-৩ ৩ সূরা নাজম ৩-৪